Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিক্ষক দিবস উপলক্ষ্যে সেরা ৫ উপহার ! মন গলে জল হবেই

Share:

নিজস্ব প্রতিনিধি :  প্রত্যেক বছর ৫ই সেপ্টেম্বর পালিত হয় শিক্ষক দিবস। এইদিন শিক্ষার্থীরা তাঁদের গুরু বা প্রশিক্ষকদের সম্মান জানিয়ে থাকে। আসলে এই দিনটি হল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষ্যে এই দিনটি পালিত হয়ে থাকে। হাতে আর বেশি সময় নেই। এখন থেকেই ভাবছেন কী উপহার দেবেন ?  তবে জেনে নিন শিক্ষক-শিক্ষিকাদের কোন ধরণের উপহার দিতে পারেন।

বই : একজন টিচার্সের জন্য সবচেয়ে ভাল উপহার হল বই। তাই শিক্ষককে তাঁর পছন্দের লেখকের বইও উপহার হিসেবে দিতেই পারেন। এটি গল্পের বইও হতে পারে, বা কবিতার বই, কিংবা যদি বিজ্ঞান মনস্ক হয় তবে বিজ্ঞানের আবিষ্কার রিলেটেড বই ও উপহারের তালিকায় রাখতে পারেন।

ঘড়ি ও চশমা : শিক্ষক দিবসে অন্যতম উপহার হতে পারে হাত ঘড়ি বা চশমা। যদি শিক্ষক চশমা অথবা ঘড়ির শখ থাকে সেক্ষত্রে ঘড়িও উপহার দিতে পারেন। এতে সময় দেখলেই আপনার কথা মনে পড়বে।

প্রিন্টেড কফি মগ : শিক্ষক দিবসে আরও একটি চমৎকার উপহার হল কফি মগ। এটা আপনি ছাপাতে দিতে পারেন। যেখানে ‘বেস্ট টিচার ইন দ্য ইউনিভার্স’, ‘আমাদের পথ দেখানোর জন্য ধন্যবাদ’…..ইত্যাদি লিখতে পারেন। এছাড়াও এখন বাজারে হ্যাপি টিচার্স ডে লেখা অনেক প্রিন্টেড মগ পাওয়া যায়, সেগুলো বেছে নিতে পারেন।

পোস্টকার্ড :  নিজেদের হাতে তৈরি পোস্টকার্ডও দিতে পারেন। কেউ ভাল আঁকতে পারলে ভাল হয়। এছাড়াও এটা প্রিন্ট ও করা যায়। এখানে কোন স্কাইলাইন, নদী, জলপ্রপাত, গ্রাম বাংলার ছবি বা কোন কাহিনী বা গল্পের সারকথাও তুলে ধরতে পারেন।

এছাড়াও স্টেশনারি সামগ্রী  যেমন- কলম, পেনসিল, রঙ, চক বক্স ইত্যাদিও দিতে পারেন টিচার্স ডে তে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00