Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টক দই দিয়ে যেসব খাবার একেবারেই খাবেন না…

রোজ এক বাটি টক দই খেলে শরীর ডিটক্স হয়।তবে কয়েকটি খাবার টক দইয়ের সঙ্গে একদমই খাবেন না। কারণ, দইয়ের সঙ্গে এই খাবারগুলি খেলে শরীরে টক্সিন বেড়ে দিয়ে বিপদ হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টক দই সবার শরীরের জন্যই দারুণ উপকারী। গরমে শরীর থেকে যে জল বেরিয়ে যায়, তা পূরণ করতে টক দইয়ের উপর ভরসা রাখতে বলেন বিশেষজ্ঞরা। বিশেষ করে গরমের সময় টক দই বিভিন্নভাবে উপকার করে আমাদের।কারণ টক দইয়ে থাকে ক্যালসিয়াম, ভিটামিন বি -২, ভিটামিন বি -১২, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। গরমকালে টক দই খেলে শরীর ঠান্ডার পাশাপাশি খাবার হজমও হয়। রোজ এক বাটি টক দই খেলে শরীর ডিটক্স হয়।তবে কয়েকটি খাবার টক দইয়ের সঙ্গে একদমই খাবেন না। কারণ, দইয়ের সঙ্গে এই খাবারগুলি খেলে শরীরে টক্সিন বেড়ে দিয়ে বিপদ হতে পারে।

​টক দই ও পেঁয়াজ : গরমের সময় রায়তা খেতে অনেকেই পছন্দ করেন। বিশেষজ্ঞদের মতে, দুধ ও পেঁয়াজ এক সঙ্গে খেলে অ্যাসিডিটির সমস্যা হয়। কারণ, টকদই ঠান্ডা আর পেঁয়াজ গরম। তাই এই দুই খাবার একসঙ্গে খেলে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে।

​আমের সঙ্গে দই : গরমকালে আমের সঙ্গে দই খেতে অনেকেই পছন্দ করেন। কিন্তু আয়ুর্বেদ মতে, ভুলেও আমের সঙ্গে টক দই খাবেন না, তাহলে শরীরে একাধিক সমস্যার সৃষ্টি হতে পারে। আসলে এই খাবার দুটি একে অপরের থেকে ভিন্ন।

​মাছ ও দই : আয়ুর্বেদ মতে, দইয়ের সঙ্গে মাছ খেতে নেই। এই দুটি খাবার একসঙ্গে খেলে শরীরে কু প্রভাব পড়ে ও নানা রোগ দেখা দেয়।

​ভাজাভুজি খাবারের সঙ্গে দই : অনেকে আলুর পরোটার সঙ্গে টকদই খান। আয়ুর্বেদ মতে, এ ভাবে খেলে হজমের সমস্যা হতে পারে। তাই টক দইয়ের সঙ্গে তেল-ভাজা পোড়া একদমই খাবেন না।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00