Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গরমে এসব খাবার ভুলেও খাবেন না! নয়তো ত্বকের জেল্লা শেষ

Share:

নিজস্ব প্রতিনিধি :  ত্বকের যত্নে কি না করে থাকি আমরা। পার্লারে গিয়ে নানারকমের ফেসিয়াল থেকে শুরু করে, বাড়ির অ্যালোভেরাও বাদ নেই ! কিন্তু তা স্বত্তেও ত্বকের গায়ে ছোপ ছোপ দাগ ?  অবাক হচ্ছেন তো ?  অবাক হওয়ার কিছুই নেই কারণ শুধু ফেসিয়ালই নয় দৈনন্দিন খাদ্যাভাসের তালিকায় কি রাখছেন তাও দেখা জরুরী। অতিরিক্ত তেলেভাজা, বা ভাজাভুজি খেলেই এই বিপদ আরও বাড়ে।

স্কিনকেয়ার : বিশেষজ্ঞরা বলছেন সকালে ঘুম থেকে উঠে স্কিনকেয়ার এবং রাতে ঘুমোতে যাবার আগে স্কিনকেয়ার জরুরী।

স্বাস্থ্যকর খাবার : সেই সঙ্গে নজর ফেরাতে হবে ডায়েটের দিকেও। কারণ এই প্রবল গরমে যদি অস্বাস্থ্যকর খাবার খেয়ে চলেন, তাহলে শরীর তো খারাপ হবেই, পাশাপাশি ত্বকের হালও বেহাল হয়ে পড়বে। তাই স্বাস্থ্যকর খাবারের প্রতি ধ্যান দেওয়া প্রয়োজন।

অ্যালকোহল :  এটি শরীরের জন্যে খুবই ক্ষতিকারক। কারণ নিয়মিত অ্যালকোহল পান করলে শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। এর ফলে স্বাভাবিকভাবেই ত্বকে নানান সমস্যা দেখা দিতে শুরু করে। লাল ছোপ, ফুসকুড়ি ইত্যাদি নানান সমস্যার মুখোমুখি হতে হয়।

কফি :  কফিতে থাকা ক্যাফিনেটেড শরীরে আর্দ্রতার ঘাটতি তৈরি করতে পারে। ফলে ত্বকও হয়ে উঠতে পারে রুক্ষ এবং শুষ্ক। এর ফলে ত্বকের প্রাকৃতিক জেল্লাও হারিয়ে যেতে পারে। তাই মাঝেমধ্যে পান করাই ভাল। তা হলে ত্বক থাকে সুস্থ।

বাছাই করা কিছু খাবার/  ফল : ডালিম,আপেল, আঙুর, তরমুজ, পেঁপে, লেবু ইত্যাদি নানান ফল ত্বক ভাল রাখতে সাহায্য করে। এছাড়াও সবুজ শাক সবজি ও মরশুমের রঙিন ফল ও ত্বকের আদ্রতা ও জেল্লা ধরে রাখতে সাহায্য করে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00