Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘুম আসছে না ? ৫ রকমের রোগ বাসা বাঁধে নি তো?

Share:

নিজস্ব প্রতিনিধি :  ঘুমোতে গিয়েও ঘুমোতে পারছেন না!সারাদিন ধরে কঠোর পরিশ্রমের পর যেই না একটু ঘুমোবার সময় এল অমনি ঘুম আসছে না।বালিশে চোখ বন্ধ করে ঘুমোলেও কিছুতেই ঘুম আসছেই না। তবে সতর্ক হন। দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া জরুরী। জেনে নিন ঘুম কম হলে কোন কোন রোগ বাসা বাঁধতে পারে।

ভারসাম্যহীনতা : তরুণ প্রজন্ম বিশেষ কোনও কারণ ছাড়াই রাতে জেগে থাকার অভ্যাস রপ্ত করে ফেলেছে। এ যেন রীতিমতো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকেরা বলছেন, এই অভ্যাসের ফলে শরীরে নিজস্ব যে ঘড়ি তার ছন্দপতন হচ্ছে। শরীর তার ভারসাম্য হারাচ্ছে।

ইল টেম্পার :  মেজাজ হারানো বা খিটখিটে হয়ে যাওয়া এটাও একটা মানসিক রোগ। ঘুম কমের কারণে মানুষ ধীরে ধীরে খিটখিটে হয়ে যায়। কারণ ছাড়াই মেজাজ হারায়। রেগে আগুন হয়ে থাকে সারাক্ষণ।

ঘুমের মধ্যে হাঁটা :  ঘুমিয়ে হাঁটা, ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলা, হ্যালুসিনেট করা কিংবা স্লিপ প্যারালিসিসের মতো সমস্যা আগে খুব প্রচলত ছিল না। ইদানীং তরুণদের মধ্যে এই প্রবণতা ভীষণ দেখা যায়। তাই সতর্ক হওযা জরুরী।

নাক ডাকা :  অনেকে ভাবেন নাক ডাকলে ঘুম বেশি হয়, গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন ব্যক্তিটি। কিন্তু আদতে এই ধারণা ভুল। চিকিৎসকেরা বলছেন, নাক ডাকাও এক ধরনের রোগ। এটির পরবর্তী পর্যায়কে ‘স্লিপ অ্যাপনিয়া’ বলা হয়ে থাকে। এই সমস্যা সমাধান করতে না পারলে পরবর্তীতে স্লিপ অ্যাপনিয়া’ হওয়ার আশঙ্কা বেশি।

মুভমেন্ট ডিজঅর্ডার : চিকিৎসকেরা বলছেন পর্যাপ্ত ঘুমের অভাবে ‘রেস্টলেস লেগ সিন্ড্রোম’ হতে পারে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00