Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুধু কোষ্ঠকাঠিন্য নয়, আরও ৫ সমস্যা বাগে আনে ইসবগুলের ভুসি

Share:

নিজস্ব প্রতিনিধি : গ্রীষ্ম হোক বা শীত অনেকে প্রায়ই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন। ঘন্টার পর ঘন্টা শৌচাগারে বসে থাকতে হয়। পেটে ব্যাথাও বাড়ে, খাবারে অরুচি আসে। এর জন্য বারোমাস ওষুধ খেয়ে থাকেন অনেকেই। অনেকে আবার ভরসা রাখেন ইসবগুলের ভুসির উপরে। এটি যেমন ঠান্ডা তেমনই পিচ্ছিল। খাওয়ার পর পেট ঠান্ডা রাখে যেমন তেমই শরীরের আরও বেশ কয়েকটি সমস্যায় দারুণ কাজে আসে এই ইসবগুলের ভুসি।

হজমের সমস্যা কমায় :  ইসবগুলের ভুসির মধ্যে রয়েছে ফাইবার, এটি হজমের সমস্যা দূর করে। খাবারে রুচি ফেরায়।

পেট পরিষ্কার : এটি শরীরে জমা দূষিত পদার্থ বের করে দেয়। এছাড়াও এটি অন্ত্র ভাল রাখতে সাহায্য করে। বিপাক ক্রিয়ারও উন্নতি ঘটায়।

দূর্বলতা কমায় : সকালে ঘুম থেকে উঠে যারা ক্লান্ত অনুভব করেন, তাঁরা ঘুমোতে যাবার আগে প্রতি রাত্রে গরম দুধের সঙ্গে মধু ও ইসবগুলের ভুসি মিশিয়ে খেতে পারেন। এতে শরীরের দুর্বলতা দূর হয়।

হৃদরোগের ঝুঁকি কমায় : এটি  ‘খারাপ’ কোলেস্টেরল বশে রাখে।ফলে কার্ডিয়োভাসকুলার রোগ নিয়ন্ত্রণে থাকে। এটি ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ায় ফলে হৃদরোগের ঝুঁকি কমে।

ওজন কমায় :  এটি খাবার খাওয়ার ৩০ মিনিট আগে ১০ গ্রাম ইসবগুলের ভুসি জল মিশিয়ে খেলে, অনেক্ষণ পেট ভরা থাকে। ফলে অন্যান্য খাবারের প্রতি অতিরিক্ত চাহিদা কমে যায়। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

উল্লেখ্য, স্বাস্থ্যঝুঁকি থাকলে কিংবা ইসবগুলের ভুসি ডায়েটে রাখবেন কিনা এই বিষয়ে একবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00