Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোন রক্তের গ্রুপের মানুষদের জন্য মাছ মাংস বিষের সমান, জেনে নিন এখনই

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাদ্যরসিক বাঙালির প্রতিদিনের খাদ্য তালিকায় আবশ্যক ভাবে রয়েছে মাছ ও মাংসের স্থান। বিশেষত যেকোনো উৎসব অনুষ্ঠান অথবা সপ্তাহ শেষে রবিবারের ছুটির দিনে বাঙালির খাদ্য তালিকায় জ্বলজ্বল করে মাছ ও মাংসের বিভিন্ন মুখরোচক পদ। কিন্তু সাম্প্রতিক কালে শরীর সচেতনতার দিকে খেয়াল রেখে কোলেস্টোরল নিয়ন্ত্রনে রাখতে চিকিৎসকরা অনেক সময়েই বেশি পরিমানে বড় মাছ, মাংস বিশেষত খাসির মাংস খাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেন। আবার অনেককেই দেখা যায় মাছ মাংস ঝোঁকের বসে খেয়ে নিলেও তা হজম করার ক্ষমতা থাকেনা। কারও কারও ক্ষেত্রে আবার দেখা যায় শরীরে প্রোটিনের চাহিদা মেটাতে বেশি করে মাছ মাংস (Fish and meat) খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কারন বিশেষজ্ঞদের মতে মানুষের পরিপাক ক্রিয়া অনেকটাই নির্ভর করে থাকে রক্তের গুণাবলীর উপর যা নির্দেশ করে আমাদের রক্তের গ্রুপ। আপনার রক্তের গ্রুপই (Blood Group) বলে দেবে আপনি কোন জাতীয় খাবার কতটা খেতে পারেন। দেখে নিন এক ঝলকে আপনার রক্তের গ্রুপ অনুযায়ী খাদ্যের তালিকা (Diet chart)।

O ব্লাড গ্রুপের অধিকারী মানুষদের প্রোটিন সমৃদ্ধ খাওয়ার খাওয়া বেশি প্রয়োজন। এই ব্লাড গ্রুপের অধিকারীদের খাদ্য তালিকায় বেশি করে মাছ মাংস ফল ও দানা শস্য জাতীয় খাবার রাকাহ জরুরী।

A ব্লাড গ্রুপের অধিকারী মানুষদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই সংবেদনশীল। তাই এই ব্লাড গ্রুপের অধিকারীদের মাছ মাংস কম খাওয়া উচিত। কারন মাছ মাংস হজম হতে তুলনামুলক বেশি সময় লাগে। তাই এই ব্লাড গ্রুপের অধিকারীদের মাছ মাংসের পরিবর্তে সবজি খাওয়ার প্রতি জোর দিতে হবে। বিশেষত সবুজ শাক সবজি যেমন গাজর, সবুজ শাক, নাশপাতি, রসুন, ও বিভিন্ন ধরনের মরশুমি ফল এই ব্লাড গ্রুপের অধিকারী মানুষদের বেশি করে খাওয়া উচিত।

B ব্লাড গ্রুপের অধিকারী মানুষদের খাওয়া নিয়ে বিশেষ কোনও বাধ্যবাধকতা নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা। B ব্লাড গ্রুপের অধিকারী মানুষদের হজম শক্তি বেশ শক্তিশালী বলে জানা গিয়েছে। তাই এই ব্লাড গ্রুপের অধিকারী মানুষরা যেকোনো খাবার সছন্দে খেতে পারেন বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। শাক সবজি ফল মূল ডিম খাসির ও মুরগীর মাংস সব কিছুই সছন্দে খেতে পারেন। এছাড়া দুধ এবং দুগ্ধজাত খাবারও এই ব্লাড গ্রুপের অধিকারী মানুষরা হজম করতে সক্ষম।

AB ব্লাড গ্রুপ অত্যন্ত বিরল ব্লাড গ্রুপ। এই ব্লাড গ্রুপের অধিকারী মানুষদেরও হজমশক্তি দুর্বল হয়। তাই এই ব্লাড গ্রুপের অধিকারীরা মাছ মাংস বেশি খেলে হজমের গোলমাল দেখা দিতে পারে। তবে মাছ মাংসের বিকল্প হিসেবে শরীরে প্রোটিনের চাহিদা মেটাতে এরা দুগ্ধজাত খাবার মাখন ইত্যাদি খেতে পারেন। এছাড়া বিভিন্ন সবজি ও মরশুমি ফল খাওয়ার প্রতি এদের জোর দেওয়া প্রয়োজন।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00