Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মারণরোগ ক্যান্সারের ঝুঁকি কমাতে নিয়মিত ব্যায়াম করুন…

গবেষণায় বলা হয়েছে, শরীর চর্চার সময় পেশি থেকে একধরনের প্রোটিন নিঃসৃত হয়, যার নাম মায়োকাইনস। এটি ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোট থেকে বড় কম-বেশি অনেকেই এখন ক্যান্সারের রোগী। এখন আর বয়স দেখে এই মারণরোগের শিকার হন না কেউ। খারাপ লাইফস্টাইল, খাওয়া দাওয়ার বেনিয়ম, সবটাই মারণরোগের ঝুঁকি বাড়ায়। তবে এক্ষেত্রে শুধু লাইফস্টাইল নয়, শরীর চাঙ্গা রাখতে নিয়মিত ব্যায়াম করুন। গবেষণায় বলা হয়েছে, শরীর চর্চার সময় পেশি থেকে একধরনের প্রোটিন নিঃসৃত হয়, যার নাম মায়োকাইনস। এটি ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শুধু একবার ব্যায়ামেই ক্যান্সার কোষের বৃদ্ধি ২০-৩০ শতাংশ কমিয়ে দিতে পারে এই প্রোটিন। এক্ষেত্রে কী ধরনের ব্যায়াম সবচেয়ে উপকারী? প্রথম রেজিস্ট্যান্স ট্রেনিং (RT): যেটিতে ডাম্বেল, ভারোত্তোলন, স্কোয়াট, পুশ-আপ ইত্যাদি করা হয়। দ্বিতীয়টি হাই-ইন্টেনসিটি ইন্টারভ্যাল ট্রেনিং (HIIT): এতে অল্প সময়ের জন্য তীব্র ব্যায়াম। সেটি ৩০ সেকেন্ড জাম্পিং হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, ব্যায়ামের আগে ও পরে শরীরে ক্যান্সার প্রতিরোধী প্রোটিনের মাত্রা বেড়ে যায়।

যা কেবল স্তন ক্যান্সার নয়, কোলন ক্যান্সার-সহ আরও অনেক ধরনের ক্যান্সার প্রতিরোধে উপকারী। তাই মারণরোগ ক্যান্সার থেকে বাঁচতে সপ্তাহে অন্তত ৫ দিন ২০-৩০ মিনিট ব্যায়াম করুন। একটানা না পারলে কিছুক্ষন হেঁটে শরীরচর্চা চালিয়ে যাওয়া যায়। পাশাপাশি নিয়ম মেনে স্বাস্থ্যকর খাবার খান। ধূমপান থেকে দূরে থাকুন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00