Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঈদে ছোট থেকে বড়, পোশাকে কি নতুনত্ব আছে!

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল ঈদ। মুসলিমদের শ্রেষ্ঠ উৎসব। তাই এই দিনটার জন্যে প্রতিটি মুসলিমদের আলাদা আলাদা পরিকল্পনা থাকে। তবে নতুন নতুন পোশাক কেনা-কাটি তো চলেই। সবার রকমারি কেনা-কাটা। পুরুষদের আলাদা পোশাক, মহিলাদের শাড়ী এবং কচিকাচাদের নতুন নতুন ডিজাইনার পোশাক।

তবে ঈদের শাড়ি তো এক কথায় কেনা যায় না, কোনো শাড়ি একটু বেশিই সুন্দর, আবার কোনও শাড়ীর রং সুন্দর, আবার এই গরমে ঝকমকে শাড়ী পরা যাবেনা। তাই সবকিছু ভেবেই ঠিক করতে হবে ঠিক কি শাড়ী পছন্দ। এমনকী কেউ কেউ বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন শপিংমলের দোকান চষে বেড়াচ্ছেন। তবে ঈদে পোশাকের মধ্যে নারীদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়

শাড়ি। জানেন কি, এবারের ঈদে দেশীয় টাঙ্গাইল ও তাঁত শাড়ির কাছে পিছিয়ে পড়েছে বিদেশি শাড়ি। আর তাঁতের শাড়ির জনপ্রিয়তা বেশি, কারণ এই শাড়ীর জমিন, ডিজাইনের ভিন্নতা এবং সহনীয় দাম সবটাই সাধ্যের মধ্যে। শাড়ি ব্যবসায়ীরা জানান, ঈদে তাঁত, জামদানি শাড়ির চাহিদা রয়েছে। যদিও ঈদে মসলিন, সিল্ক, কাতান, বেনারসি, শিফন এ ধরনের শাড়ির চাহিদাই বেশি। আর তরুণীরা সিল্কের শাড়ি কিনছেন। তবে শাড়িপ্রেমীদের কাছে দেশি টাঙ্গাইল, তাঁত ও জামদানি শাড়ির কদর সব সময়। অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে পাঞ্জাবি দিয়েই ঈদের শুরুটা হয়।

পুরুষের ঈদে পোশাক কেনাকাটায় প্রথমেই থাকছে পাঞ্জাবি। তবে ঈদে পাঞ্জাবিতে বৈচিত্র্য এসেছে। গরমের কারণে কেউ সুতি কাপড়ের পাঞ্জাবির খুঁজছেন আবার কেউ লিনেন, রিমি কটন, ফাইন কটনের পাশাপাশি সিল্কের পাঞ্জাবিও খুঁজছেন। ফ্যাশন-সচেতন তরুণদের কথা মাথায় রেখে এমব্রয়ডারি ও সুই–সুতার কাজে আনা হয়েছে নতুনত্ব। কমলা, হানি গোল্ড, বেগুনি, হলুদের মতো রঙের পাঞ্জাবী চোখে পড়ছে সবার।

বাকি রইল বাচ্চারা। ঈদে ছোটদের জন্যে সুতি, হ্যান্ডলুম, লিনেন, তাঁত বা পাতলা খাদির পোশাক বেছে নেওয়া হচ্ছে। এ ছাড়া সিল্ক, ভিসকস, সাটিন, অরগাঞ্জা, মসলিন, গ্লিটারি কাপড়, ডেনিম বা জর্জেটের মতো কাপড়ের পোশাকও রয়েছে। ছোট্ট মেয়েদের চুরিদার ফ্রক রয়েছে। ঈদে ছেলেদের পাঞ্জাবির পর আর্কষণ থাকে। পাশাপাশি গেঞ্জি, শার্ট, টি-শার্ট, পলো শার্ট, প্যান্ট ইত্যাদিতেও নতুনত্ব এসেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00