Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গণেশকে স্থাপনের সময় এই ভুলটি করবেন না, তাহলে পাবেন না পুজোর ফল

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে গণেশকে জ্ঞান, প্রজ্ঞা, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তিনি গজানন, বাপ্পা, গণপতি, একদন্ত, বক্রতুণ্ড এবং বিঘ্নহর্তা নামেও বিভিন্ন জায়গায় পূজিত হন। চলতি বছর গণেশ চতুর্থী পালিত হবে ২৭ অগস্ট, শেষ হবে ৭ সেপ্টেম্বর। গণপতিকে বিঘ্নহর্তা অর্থাৎ বাধা বিনাশকারী হিসেবে বিবেচনা করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে যদি তাঁকে সঠিকভাবে প্রতিষ্ঠা করা হয় তাহলে ঘরে আরও বেশি ইতিবাচক শক্তি প্রবাহিত হয়।

তাই আজ আসুন জেনে নিই বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে গণপতি স্থাপনের সময় কোন বিষয়গুলি মনে থাকা উচিত।

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির জন্য বসার ভঙ্গিতে গণেশের মূর্তি আনা উত্তম। এটি করলে শুভ ফল পাওয়া যায় এবং পরিবারের সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।

প্যান্ডেল গুলিতে সাধারণত দাঁড়িয়ে না নৃত্যরত ভঙ্গিতে গণেশের মূর্তি স্থাপন করা যেতে পারে।

গণেশের মূর্তি যখন আনবেন তখন মনে রাখবেন তাঁর সুর যেন দিকে বাঁকানো থাকে। তবেই সেই বাপ্পামূর্তি শুভ। এই যে বাম দিকে বাঁকানো শুঁড়, তা হল সুখ-সমৃদ্ধি এবং আনন্দের প্রতীক।

বিশ্বাস করা হয় যে গণেশের শুঁড় ডানদিকে হলে পুজো করার নিয়মও অত্যন্ত কঠিন হয়ে যায়। তাঁকে সন্তুষ্ট করাও খুব কঠিন।

বাস্তুশাস্ত্র অনুসারে গণেশের প্রিয় মোদক এবং তাঁর বাহন ইদুর মূর্তিতে থাকা আবশ্যক। এই ধরনের মূর্তি বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

বাস্তুশাস্ত্র বলে, সাদা রঙের গণেশ মূর্তিকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। কারণ এটি ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। অন্যদিকে সিঁদুর রঙের মূর্তি অগ্রগতির প্রতীক। মনে রাখবেন যে, চতুর্থীর আগে শুধুমাত্র শুভ সময়ে সিঁদুর রঙা মূর্তি আনা শুভ বলে মনে করা হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00