Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বয়স কমাতে চান ? ঘুরে আসুন এই সমুদ্র সৈকত থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি : হালকা শীত পড়তে শুরু করেছে। এইসময় বাইরের হাওয়া খেতে মন চাইছে ? তবে আর দেরি না করে বাক্স প্যাটরা গুছিয়ে বেরিয়ে পড়ুন। হাওয়া বদল শুধুই শরীরের জন্য নয়, মানসিকভাবেও উপকার মেলে। নিরিবিলি খুঁজছেন ? তবে সমুদ্রসৈকতের থেকে বেস্ট জায়গা আর কি হতে পারে। আপনার ঘোরার তালিকায় যদি লিস্টে থাকে সৈকত,তা হলে চোখ বন্ধ করে বেছে নিতে পারেন তাজপুর সমুদ্র সৈকত। এই সমুদ্রসৈকত একেবারে কোলাহলমুক্ত, তেমনই বিচও পরিষ্কার। বিচের ঠান্ডা জলে শরীর এলিয়ে দিয়ে অদ্ভূত প্রশান্তি উপভোগ করতে পারবেন।

এই বিচের সূক্ষ্ম, নরম, রেশমি বালি আর সাগরের নীল জল আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। কলকাতা থেকে ১৩৬ কিমি দূরে অবস্থিত এই বিচ। বর্তমানে খুবই জনপ্রিয় একটি স্পট হল তাজপুর। কেয়াফুলের নির্যাস আর জল-জঙ্গলে দুটো দিন প্রকৃতির কোলে হারিয়ে যেতে নেহাত মন্দ লাগে না। এখানে ভালো রিসর্ট আছে। ভালো ব্যাপার হল গাড়ি নিয়ে ঘোরা যায় বিচেও। এছাড়াও চুটিয়ে ফুটবল, ক্রিকেট খেলা যায় সমুদ্রের পাড়ে।

নারকেল-গাছের ফাঁক দিয়ে প্রথম সূর্যের আলো যখন সমুদ্রে পড়বে তখন চারিদিক সোনার মত চকচক করে উঠবে। ভোরে উঠে হাঁটতে হাঁটতে প্রকৃতির তাজা বাতাসে নিশ্বাস নেওয়া যায় ভাল করে।

কীভাবে যাবেন : হাওড়া থেকে ট্রেনে করে যেতে হলে নামতে হবে রামনগর স্টেশনে। রামনগর থেকে সড়ক পথে তাজপুর যেতে সময় লাগে প্রায় চল্লিশ মিনিট। রামনগর স্টেশনের বাইরের রয়েছে গাড়ির স্ট্যান্ড।

ট্রেনের বদলে গোড়া থেকেই গাড়িতে যেতে চাইলে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে পৌঁছতে হবে কোলাঘাট। কোলাঘাট থেকে যেতে হবে নন্দকুমারের দিকে। নন্দকুমার থেকে কাঁথি বা রামনগরের রাস্তায় গেলে চাউলখোলা। বাসে এলে নামতে হবে এই চাউলখোলাতেই। এখান থেকে তাজপুর যাওয়ার ভ্যান বা অটো পেয়ে যাবেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00