Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুঠো মুঠো চুল উঠছে? শরীরে ক্যালশিয়ামের ঘাটতি নেই তো!

Share:

নিজস্ব প্রতিনিধি : ঝলমলে চুল আমরা কে না চাই ! এর জন্য গাদা গাদা টাকা খরচ করে দামী হেয়ার লোশন লাগাই, পার্লারে যায়। কিন্তু এই অত্যাধিক ঠান্ডা গরমে মাথার চুল পড়ছে বেশি! চুলে হাত দিতেই মুঠো মুঠো চুল উঠছে? শরীরে ক্যালশিয়ামের অভাব নেই তো!আগে থেকেই সতর্ক হন! না হলে এই সমস্যা আরও বাড়বে বৈকি, কমবে না।

আপনি কী জানেন, যে উপকারী উপাদান চুলের গঠন মজবুত করতে সাহায্য করে, সেই তালিকায় প্রথম সারিতেই রয়েছে ক্যালসিয়াম!এর ঘাটতি দেখা দিলে চুল তো পড়বেই। চুলের যত্নে ক্যালসিয়ামের উপকারিতা অনেক। শরীরে পর্যাপ্ত ক্যালসিয়ামের অভাব থাকলে চুল পড়ার পরিমাণ বেড়ে যায়।চুলের আগা ফাটতে থাকে। এমনকী চুলের গোড়া দূর্বল করে দেয় তাই ক্যালসিয়াম যাতে ঠিক থাকে সেইদিকে আপনাকেই নজর দিতে হবে।

শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্যে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। আর তারপরেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা জরুরী।

বীজ : চিয়া সিডস, পোস্ত দানা এবং তিল বীজে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তাই আপনার দৈনিক খাদ্যতালিকায় এগুলো রাখা উচিত। সেই সঙ্গে আপনার শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং আয়রনের চাহিদাও মিটবে।

আমন্ড : ফাইবার সমৃদ্ধ এই খাবারে ক্যালসিয়াম পাওয়া যায়। তাই তো পুষ্টিবিদেরা নিয়মিত আমন্ড খাওয়ার পরামর্শ দেন।এতে চুলের স্বাস্থ্য ভাল থাকে।

ব্রোকলি, বাঁধাকপি ও সোয়াবিন :  এগুলো হল ক্যালসিয়ামের উৎকৃষ্ট উৎস। তাই নিয়মিত খাদ্যতালিকায় রখা উচিত। অথবা দুগ্ধজাত দ্রব্য থেকেও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00