Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুস্বাস্থ্য বজায় রাখতে রোজ খান আমলকি

অনেকেই আমরা আমলকির গুণাবলী সম্পর্কে জানিনা। দেখে নিন কিভাবে এই ফল আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আমলকি আমাদের প্রত্যেকের পরিচিত একটি ফল। যাতে রয়েছে বহু স্বাস্থ্যগুণ। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র মতে এই ফল আমাদের নানা সমস্যা দূর করে শরীর থেকে। সঙ্গে চুলের জন্যও আমলকি ভীষণভাবে উপকারি। অনেকেই আমরা আমলকির গুণাবলী সম্পর্কে জানিনা। দেখে নিন কিভাবে এই ফল আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

আমলকিতে রয়েছে ভিটামিন সি যা আমাদের শরীরে রোগ প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও এই ফল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরে নানা রোগ বাসা বাঁধার হাত থেকেও রক্ষা করে। দূরে রাখে ক্যানসার, হার্টের সমস্যার মত বহু রোগ।

চিকিৎসকদের মতে আমলকিতে পেয়ারা বা লেবুর থেকে বেশি পরিমাণে ভিটামিন সি থাকে। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য আমলকি বিশেষ উপযোগী। যেহেতু গরভাবস্থায় শরীরে নানা পরিবর্তন আসে তাই এইসময় আমলকি খেলে মর্নিং সিকনেস কিংবা বমি বমিভাব কেটে যায়। 

লিভারকে সুস্থ রাখতে আমলকির জুরি মেলা ভার। শরীর থেকে সমস্ত টক্সিন বের করে দিয়ে আমলকি লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও এতে থাকা ভিটামিন সি, ফসফরাস , আয়রন ও ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে যা আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারি।  

এছাড়াও ত্বকে উজ্জ্বলতা আনতে বা চুল পড়া রোধে আমলকি উপকারি। এতে থাকা অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিন চুলের বৃদ্ধি বাড়ায়। চুলের গোরা মজবুত করে।  

সাবধান! এই রোগে ভুগলে আমলকি একেবারেই খাবেন না

ত্বক সুস্থ রাখতে আমলকীর গুরুত্ব

আমলকির গুণাগুণ সম্পর্কে জানুন

কেন রোজ আমলকি খাওয়া দরকার জানেন?

ঋতু পরিবর্তনে আমলকি অপরিহার্য, কেন খাবেন জানুন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00