Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শীতকালে সর্দি-কাশি রোধে দারুণ উপকারী আমলকি

আমলকীর ছোট ছোট টুকরো করে লবণ ও লেবুর রস মাখিয়ে রোদে শুকিয়ে এয়ার টাইট কৌটোতে ভরে রেখে দিন। এভাবে আমলকী খেলে উপকার মিলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকালে অনেকেরই সর্দি-কাশির সমস্যা লেগে থাকে। বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল গোটা শীত জুড়ে তাদের সর্দির সংক্রমণ থাকেই। এই অবস্থায় যদি প্রতিদিন আমলকী খেতে পারেন তাহলে ঠান্ডা লাগার সমস্যা থেকে মুক্তি পাবেন। কিন্তু কোন কোন উপায়ে আমলকী খাবেন….

১. আমলকীর ছোট ছোট টুকরো করে লবণ ও লেবুর রস মাখিয়ে রোদে শুকিয়ে এয়ার টাইট কৌটোতে ভরে রেখে দিন। এভাবে আমলকী খেলে উপকার মিলবে।

২. রোজ সকালে আমলকী ছেঁচে তার থেকে রস বের করে গরম জলে মিশিয়ে পান করুন।

৩. সকালে কাজে বেরোনোর আগে আমলকীর স্মুদি বানিয়েও খেতে পারেন।

৪. কলা, বেরি বা কমলালেবুর মতো ফল দুধ বা দইয়ের সঙ্গে মিশিয়ে স্মুদি বানিয়ে তাতে এক টুকরো আমলকি ফেলে দিন। আমলকীর চাটনি বানিয়েও খেতে পারেন। তাজা আমলকীর সঙ্গে কাঁচা মরিচ, পুদিনা পাতা ও এক চিমটে লবণ দিয়ে আমলকীর চাটনি বানিয়ে নিন।

৫. আমলকীর আচার বানিয়ে রেখে দিতে পারেন। আমলকির আচার খেলে ভিটামিন সি-এর পাশাপাশি প্রোবায়োটিকও পেয়ে যাবেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00