Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্যান্সার প্রতিরোধে আম কতটা কার্যকরী ! জেনে নিন পুষ্টিবিদদের মত

Share:

নিজস্ব প্রতিনিধি :  সাধেই কি আর আমকে ফলের রাজা বলে! পুষ্টিগুনে ভরপুর এই ফল। কাঁচা হোক পাকা দুই অবস্থায় স্বাস্থ্য উপকারিতা দারুণ। বাজারে গেলেই আমের গন্ধে মোঁ মোঁ করছে। বাড়ির বাগানেও অনেকেই দেখতে যান আম কতটা পুষ্ট হল ! আপনি কী জানেন আমের উপকারিতা ?  পুষ্টিবিদরা যা বলছেন তা শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। কীভাবে প্রতিদিন একটি করে আম খেলে আপনি থাকবেন ক্যান্সার মুক্ত। জেনে নিন আম আমাদের স্বাস্থ্যের জন্য কতটা জরুরী।

আপনি কী জানেন, আম ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কাজ করে। আমের হলুদ এবং কমলা অংশে বিটা কেরোটিন থাকে, যাতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আমের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রোস্টেট, কোলন এবং লিউকোমিয়া ক্যান্সার থেকে রক্ষা করে ।

আম শরীরের হাড় শক্ত করতেও ভীষণভাবে কার্যকরী। চিকিৎসকেরা বলছেন ত্বকের সমস্যার সমাধান ও আছে এই ফলের মধ্যে। আমের মধ্যে থাকা ম্যাগনেসিয়াম পাচনতন্ত্রকে স্থিতিশীল করে ফলে আম খেলে হজম ক্ষমতাও বৃদ্ধি হয়।

একটি গবেষণায় জানা গেছে, আম যেহেতু ভিটামিন সি সমৃদ্ধ তাই প্রতিদিন আম খেলে রক্তনালী এবং কোলাজেনের বিকাশ ঘটে।শুধু তাই নয় ফাইবার, ভিটামিন সি, পেকটিন কোলেস্ট্রল লেভেলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

সুতরাং একটি করে আম যদি আপনি রোজ খেতে পারেন তাহলে শুধুমাত্র ক্যান্সার নয়, যে কোনও রোগের হাত থেকে মুক্তি পাবেন আপনি। তাই নিয়ম করে আম খান,স্বাস্থ্য থাকবে ঝলমলে।

সচেতনতা :  যাদের মধুমেহ বা ডায়েবেটিস আছে, বা যারা প্রচুর আম খেতে ভালবাসেন তাঁরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলুন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00