Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিজের প্রতি রাগ হচ্ছে ? এই পাঁচ লক্ষণই বলবে টক্সিক হয়ে ওঠার কারণ

Share:

নিজস্ব প্রতিনিধি : কাজের প্রেসারে হোক বা পারিবারিক অশান্তির জেরে অনেকেই হতাশ হয়ে পড়েন। অনেকে সম্পর্কের জটিলতায় ভোগেন। ফলে অনেকেই নিজের উপর তিতিবিরক্ত হয়ে ওঠেন। নিজেকে কষ্টও দিয়ে থাকেন অনেকে। কিন্তু আপনি কী জানেন, আমরা নিজেরাই নিজেদের বন্ধু। অতএব আপনি চাইলেই আপনার খুব ভাল বন্ধু হয়ে উঠতে পারেন। তবে আপনি কী এখন খুব বেশি নিজের মধ্যে এই পাঁচ লক্ষণ দেখতে পাচ্ছেন ? জেনে নিন কী কী !

নিজেকে নিয়ে সন্দেহ করা : নিজের নেতিবাচক দিকগুলো নিয়ে ভাবুন ঠিক আছে, সেগুলো ঠিক করার চেষ্টাও করুন, কিন্তু নিজেকে নিয়ে বারবার সন্দেহ করা ভাল লক্ষণ নয়।

আত্মসমালোচনা :  নিজেকে ছোট করা একটি মানসিক রোগ। নিজেকে নিয়ে বেশি আত্মসমালোচনা করা উচিত নয়।

নিজেকে সরিয়ে নেওয়া : চারপাশ থেকে অনেকে নিজেকে সরিয়ে নেন। খুব একটা মেলামেশা করেন না কারোর সঙ্গেই, এমনকি পরিবারের লোকেদের সঙ্গেও। এটা খুব খারাপ প্রভাব ফেলে সেই ব্যক্তির জীবনে।

ব্যর্থতার ভয় : কোন কাজ শুরু করার আগে ভয় পেয়ে যাওয়া। এটা ভাল লক্ষণ নয়। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন।

নিজেকে জোর করা :  অন্যের গুণ নিজের মধ্যে জোর করে আনার চেষ্টা করতে থাকেন অনেকে, এতে নিজেকে কষ্ট দিয়ে থাকেন তাঁরা। তাই নিজের প্রতি ভরসা রাখুন, নিজেকে জোর করবেন না।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00