Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতে হামলা করোনার দোসর BA.2.75 ভাইরাসের, জানিয়ে দিল  WHO

শুরু হয়েছে পরীক্ষা-নিরীক্ষা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একা রামে রক্ষা নেই সুগ্রীব দোসর।

করোনা সংক্রমণ এমনিতেই উর্ধ্বমুখী। এমন সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিল, ভারতে হানা দিয়েছে করোনাভাইরাসের ওমিক্রনের উপরূপ বিএ ২.৭৫ (B.A.2.75) । এই ভাইরাসের প্রভাব কেমন বা কতটা মারাত্মক, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন, হু প্রধান ট্রেডস অ্যাডহানম (Tedros Adhanom Ghebreyesus)।

বুধবার হু প্রধান সাংবাদিক সম্মেলনে বলেন, ‘বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সাব-ভ্যারিয়েন্ট (Omicron variant) দাপট দেখাতে শুরু করেছে। গত দুই সপ্তাহে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউরোপ এবং আমেরিকায় সংক্রমণ বৃদ্ধির মূলে রয়েছে বি.এ ফোর (B.A.4) এবং বি.এ ফাইভ (B.A.5) ভ্যারিয়েন্ট। অন্যদিকে, ভারতে সন্ধান পাওয়া গিয়েছে বি.এ ২৭৫ (B.A.2.75) ভাইরাসের। ভারত থেকে প্রথম এই ভাইরাসের খবর আসে। পরবর্তীতে আরও ১০টি দেশে হদিশ মেলে।’

জানা গিয়েছেন, ওমিক্রনের উপরূপ বিএ.৫(B.A.5)  ও বিএ.৪-(B.A.4) এর সংক্রমণ বাড়ছে। ৮৩টি দেশে ঘটেছে বিএ.৫ প্রজাতির সংক্রমণ। বিএ.৪ সংক্রমণ ঘটেছে ৭৩টি দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিফ সায়েন্টিস্ট সৌম্য স্বামীনাথন(WHO Chief Scientist Soumya Swaminathan) জানিয়েছেন, সাব-ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গেলে সেটা সংখ্যায় এতটাই কম যার দরুণ এই ভাইরাস নিয়ে তেমনভাবে গবেষণা শুরু করা যাচ্ছে না। ফলে, এই ভাইরাসে আক্রান্তের সংস্পর্শে কেউ এলে, তিনিও আক্রান্ত হতে পারেন কি না, সেটা এখনই বলা সম্ভব নয়। এই মূহূর্তে বলা যাচ্ছে না, করোনাভাইরাসের ওমিক্রনের উপরূপ সংক্রমণ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কতটা শক্তিশালী। সব কিছুই এখন পরীক্ষা-নিরীক্ষার স্তরে রয়েছে।

আরও পড়ুন ভয়াবহ! করোনার বলি ৩৫, অ্যাক্টিভ কেসের হাইজাম্প

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00