Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাড়িতে থাকলেও পরতে হবে হিজাব, নয়া নির্দেশ ইরান পুলিশের

নয়া ফরমান কার্যত হিজাব বিরোধী বিক্ষোভে নতুন করে ঘি ঢেলেছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হিজাব বিরোধী আন্দোলনে যখন উত্তাল দেশ, ঠিক তখনই হিজাব পরা নিয়ে নয়া ফরমান জারি করল ইরান পুলিশ। আজ সোমবার ইরান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়িতে চেপে যাওয়ার সময়েও বাধ্যতামূলক হিসেবে হিজাব পরতে হবে। নয়া ফরমান কার্যত হিজাব বিরোধী বিক্ষোভে নতুন করে ঘি ঢেলেছে। বিক্ষোভকারীদের বক্তব্য, গাড়িতে হিজাব পরার নির্দেশ দিয়ে মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত সীমায় পৌঁছেছে ইরান পুলিশ। 

গত ১৬ সেপ্টেম্বর হিজাব না পরার অপরাধে ধৃত ২২ বছরের কুর্দিস তরুণি মাহশা আমিনি পুলিশি হেফাজতে মারা যান। আর তার পরেই বিক্ষোভের আগুনে জ্বলে ওঠে গোটা ইরান। তেহরান থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে হিজাব বিরোধী বিক্ষোভে সামিল হন হাজার হাজার মহিলা ও মানবাধিকার কর্মী। বিক্ষোভ থামাতে চরম দমনপীড়নের পথে হাঁটে ইরান পুলিশ। ইতিমধ্যেই পুলিশের অত্যাচারে শতাধিক বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডের সাজা পাওয়ার ঝুঁকিতে রয়েছেন আরও শতাধিক বিক্ষোভকারী। হিজাব বিরোধী বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেইনির বোন ও ভাগ্নী। জাতিসঙ্ঘ সহ একাধিক আন্তর্জাতিক সংগঠনও বিক্ষোভ দমানোর জন্য দমন-পীড়নের রাস্তায় না হাঁটার জন্য অনুরোধ জানিয়েছে ইরান সরকারকে। সেই অনুরোধে কর্ণপাত না করায় জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদ থেকে ইরানকে গলাধাক্কা দেওয়া হয়েছে।

কিন্তু ঘর এবং বাইরের লাগাতার চাপের মুখেও হিজাব পরা নিয়ে নিজেদের অবস্থানেই অনড় ইরান সরকার। এদিন ইরান পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গাড়ি ব্যবহারকারীদের হিজাব পরার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে যে কঠোর শাস্তির মুখে পড়তে হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00