Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘VPN’ হারাম নাকি হালাল? নিষেধাজ্ঞা জারির পরেই পাকিস্তান জুড়ে সমালোচনার ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রযুক্তির যুগে নেটা নাগরিকদের কাছে যথেষ্টই জনপ্রিয় ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন)। ভিপিএন হচ্ছে ইন্টারনেটের একটি ভার্চুয়াল ‘টানেল’ যার মাধ্যমে একটি ভিন্ন অঞ্চলে অবস্থিত প্রাইভেট নেটওয়ার্ক এর সঙ্গে ডিভাইসকে সংযুক্ত করা সম্ভব৷ আর এই ভিপিএনের সাহায্যে অন্তর্জাল ব্যবহারকারী তার ইন্টারনেট ব্যবহারের তথ্যাদি গোপন রাখতে পারেন এবং নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। এবার সেই ভিপিএনকে ইসলাম বিরোধী তকমা দিয়ে নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেছে পাকিস্তানের কাউন্সিল ফর ইসলামিক আইডোলজিস। আর ওই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে মোবাইল ফোন পরিষেবা প্রদানকারী সংস্থার কর্তা থেকে শুরু করে পাক সংসদের সদস্যরা। কটাক্ষের সুরে তারা  বলেছেন ‘ভিপিএন ব্যবহার হারাম নাকি হালাল’, তা ঠিক করার সময় এসেছে।

সমালোচনার মুখে পড়েও নিজেদের অবস্থানে অনড় পাকিস্তানের কট্টর ধর্মীয় সংস্থা কাউন্সিল অফ ইসলামিক আইডোলজিসের প্রধান রাগীব নাঈমি। তাঁর কথায়, ‘রাশিয়া-সহ বিশ্বের একাধিক দেশ ভিপিএন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। ভিপিএন ব্যবহার করে অনৈতিক বা অবৈধ বিষয় দেখা অবশ্যই শরিয়াহ বিরোধী।’ নাঈমির ওই বক্তব্যেই চটেছেন পাকিস্তানের বিশিষ্ট ধর্মীয় প্রচারক ও বক্তা মাওলানা তারিক জামিল। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সিআইআইয়ের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তিনি কটাক্ষের সুরে লিখেছেন, ‘যদি প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি বিষয় দেখা একটি সমস্যা হয় তবে ভিপিএন নিষিদ্ধ করার আগে মোবাইল ফোনকে ইসলাম বিরোধী হিসাবে ঘোষণা করা উচিত। কেননা, আনেকেই মোবাইল ফোনে দুষ্ট ছবি বা বিষয় দেখে নিজেদের বিকৃত মানসিকতাকে সন্তুষ্ট করেন।’

ভিপিএনকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা জারির তীব্র বিরোধিতা করেছেন শিয়া সংগঠন মজলিস ওয়াহদাত মুসলিমীনের (এমডব্লিউএম) প্রধান সিনেটর আল্লামা নাসির আব্বাস। তাঁর কথায়, ‘দেশের বর্তমান শাসকরা জনগণের প্রকৃত প্রতিনিধি নয়। সাধারণ মানুষ কী চান, তা জানেন না। অযোগ্য ও দুর্নীতিবাজ সরকার বিভিন্ন সমস্যা থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতে নন ইস্যুকে ইস্যু করছে। ইচ্ছেমতো আইন তৈরি করছে। ডিক্রি জারি করছে।’ মোবাইল ফোন পরিষেবা প্রদানকারী সংস্থা নয়াটেলের সিইও ওয়াহাজ সিরাজ বলেন, ‘প্রযুক্তি সবসময়ই নিরপেক্ষ এবং শুধুমাত্র এর ব্যবহার বা অপব্যবহার এটিকে ‘হালাল বা হারাম’ করে তুলেছে।’

পাকিস্তানের প্রযুক্তি ব্যবহারকারীদের সংগঠন ডিজিটাল রাইটস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নিঘত দাদের মতে, ‘ভিপিএন নিষিদ্ধ করার পদক্ষেপ সংবিধানে প্রদত্ত গোপনীয়তার অধিকারের সঙ্গে সঙ্ঘাতপূর্ণ’। শুধুমাত্র সরকারের সমালোচক নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নিশানা করার জন্যই এমন সিদ্ধান্ত নেওযা হয়েছে।’ পাকিস্তান সমসদের উচ্চ কক্ষের সদস্য সিনেটর পালওয়াশা খান জানিয়েছেন, আগামিকাল সোমবার (১৮ নভেম্বর) তথ্য-প্রযুক্তি এবং টেলিকম সম্পর্কিত সিনেটের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ভিপিএন-এর উপরে যে নিষেধাজ্ঞা জারি করেছে তা নিয়ে আলোচনা হবে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00