Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Better.com: এক জুমকলে শতাধিককে ছাঁটাই, স্বপদে ফিরছেন বিশাল গর্গ

সংস্থার তরফ থেকে কর্মীদের ই-মেল করে দেওয়া হয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অতিমারির দাপটে বিশ্ব যখন তখন এক জুম মিটিং ডেকে সংস্থার প্রায় হাজার খানেক কর্মীকে ছাঁটাই করে দিয়েছিলেন বেটার ডট কম-য়ের সিইও বিশাল গর্গ। এই নিয়ে কম বিতর্ক হয়নি। সেই বিতর্কের ঝড় সহ্য করতে না পরে সংস্থার সিইও পদে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন বিশাল। একধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সংস্থার চিফ এগজিকিউটিভ পদে ফিরতে চলেছেন এই ‘বিতর্কিত’ ব্যক্তিত্ব।

সংস্থার তরফ থেকে তাঁদের বর্তমান কর্মীদের ই-মেল করে বিশালের সিইও পদে প্রত্যাবর্তনের খবর দেওয়া হয়েছে। সিএনবিসি, দ্য নিউ ইয়র্ক টাইমস, টেক চার্চ দাবি করেছে, সংস্থার কর্মীদের পাঠানো সেই ই-মেল তারা পেয়েছে, যেখানে পদত্যাগের জায়গায় বলা হয়েছে সাময়িক ছুটিতে গিয়েছিলেন বিশাল।

কী বলছে ই-মেল?

ই-মেলে বলা হয়েছ, ‘আপনারা জানেন, বেটার সংস্থার সিইও বিশাল গর্গ বিশেষ কারণে দায়িত্ব থেকে মাসাধিককাল সাময়িক ছুটিতে গিয়েছিলেন সংস্থার সিইও। আবার তিনি সংস্থায় ফিরতে চলেছেন। যে পদে ছিলেন সেই পদেই তাকে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা নিশ্চিত, সিইও পদে ফেরার পর সংস্থার কর্মীদের তিনি সুযোগ্য নেতৃত্ব দেবেন। বিশালের ওপর আমাদের ভরসা রয়েছে। সময়টা অত্যন্ত কঠিন। আশা করা যায়, এই কঠিন সময়ে তার হাত ধরে সংস্থার উন্নতি আরও তরাণ্বিত হবে।’

জুমকলে কর্মী ছাঁটাই প্রসঙ্গে তাঁর মত?

যে সময়ে তাঁকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, সেই সময় আমেরিকা ও ভারতের অর্থবাজার একেবারেই ভালো ছিল না। যাঁরা সেই সময় ছাঁটাই হয়েছিলেন, তাদের এখনও মনে আছে সেই ভয়াবহ অভিজ্ঞতা। কর্মীদের উদ্দেশে বিশাল গর্গকে বলতে শোনা গিয়েছিল, ‘এই জুমকলে আপনি সেই হতভাগ্যদের মধ্যে অন্যতম, যাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ যারা গিয়েছেন, তাদের কথা আলাদা। সংস্থায় বর্তমানে যাঁরা আছেন, তাঁরা অনেকেই প্রমাদ গুনছেন।  চাকরি থাকবে তো?

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00