Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছুরির আঘাতে আহত ৩ শিশু, উত্তপ্ত ডাবলিন

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ বিক্ষোভে উত্তাল আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের প্যানেল স্কয়ার। আয়ারল্যান্ডের রাজধানীতে তিন শিশু সহ মোট পাঁচজনকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠল একজন আলজেরিয়ান শরণার্থীর বিরুদ্ধে। আর তা নিয়েই বৃহস্পতিবার দাঙ্গা পরিস্থিতি তৈরি হয় ডাবলিনে। শহরের প্রাণকেন্দ্রে আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক যানবাহনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পথে নামে পুলিশবাহিনী। তাও বিক্ষোভকারীদেড় সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ডাবলিনের পুলিশ বাহিনী। । বিক্ষোভকারীদের দাবি, উদ্বাস্তুদের তাড়াতে হবে আয়ারল্যান্ড থেকে।

 ঘটনার সূত্রপাত হয় স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা দেড়টা নাগাদ। ডাবলিনের পার্নেল স্কোয়ারে একটি স্কুলের বাইরে আচমকাই একটি শিশুকন্যা এবং ৪০ বছর বয়সী  ব্যক্তিকে ছুরিকাঘাত করে একজন। সেই ঘটনায় একজন মহিলা এবং আরও দুই শিশু জখম হয়। তাদের মধ্যে একজন শিশুর অবস্থা বেশ আশঙ্কাজনক । তবে জনসাধারণের হামলার জেরে আহত হন অভিযুক্তও । তবে সেই হামলার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাস্তায় নেমে আসেন উদ্বাস্তু বিরোধী বিক্ষোভকারীরা। হিংসা রোধে প্রায় ৪০০ পুলিশ মোতায়েন করা হয়  সেখানে ।

এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আইরিশ বিচারমন্ত্রী হেলেন ম্যাকান্টি বলেছেন, “একদল ঠগ, অপরাধী, বিভেদকামী এই ভয়ঙ্কর হামলাকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে। শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য পুলিশ সম্ভাব্য সব রকম শক্তিকে কাজে লাগাচ্ছে। এটা সহ্য করা হবে না।” তবে  ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে, ডাবলিনে  সবথেকে বেশি ইউক্রেনিয় নাগরিক আশ্রয় নিয়েছেন। আর উদ্বাস্তুর সংখ্যা যত বাড়ছে, ততই বাড়ছে উদ্বাস্তু বিরোধী ক্ষোভও। কিন্তু ডাবলিনে এমন দাঙ্গা বা হিংসা প্রায় নজিরবিহীন ঘটনা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00