Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Ukraine: আগামী সপ্তাহে হামলা চালাবে রাশিয়া, বিশ্বকে সতর্ক করলেন প্রেসিডেন্ট বাইডেন

হামলা আগামী সপ্তাহে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ইউক্রেনের ওপর হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রাশিয়া। বিশ্বকে এই বার্তা দিয়ে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নির্ভরযোগ্য সূত্রে পেন্টাগন খবর পেয়েছে, হামলা হতে পারে যে আগামী সপ্তাহে যে কোনওদিন।

দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই মুহূর্তে যা পরিস্থিতি, তার নিরিখে বলা যেতে পারে রাশিয়া আগামী সপ্তাহে যে কোনওদিন ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে।’ পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট রাশিয়াকে প্রস্তাব দিয়েছেন, যুদ্ধের রাস্তা ত্যাগ করে আলোচনায় বসার। তবে রাশিয়া সেই প্রস্তাবে সাড়া দেবে না বলেই মনে করছে আন্তর্জাতিকমহল।

বিবিসির প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, ইউক্রেন এবং রাশিয়া সীমান্ত লাগোয়া অঞ্চলের বাসিন্দাদের নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যেতে শুরু করেছে। সমান্তরাল ভাবে রাশিয়া সীমান্তে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করেছে। বিবিসির প্রতিবেদনে ইউক্রেন ইতোমধ্যে সীমান্তে বোমা বর্ষণ শুরু করেছে। তবে তারা এও বলছে, রাশিয়ার ওপর হামলার কোনও পরিকল্পনা তাদের নেই।

সে দেশের বিদেশমন্ত্রী ডিমিত্রো কুলেবার বিবৃতি অনুযায়ী, আমেরিকা আন্তর্জাতিকমহলে এই ধরনের খবর ছড়িয়ে বিভ্রান্তির চেষ্টা চালাচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, রুশ সীমান্তে বসবাসকারীরা নিরাপদস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিবিসি জানিয়েছে, তারা ওই ভিডিয়ো পরীক্ষা করে দেখেছে। সেটি দুদিন আগের। জানা গিয়েছে, পুতিন রুশ সীমান্তে অবিলম্বে ছাউনি তৈরির নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি যে উত্তেজনাপূর্ণ, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন হামলার অজুহাত খুঁজছে রাশিয়া: মার্কিন বিদেশ সচিব

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00