Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানকে জোর ধাক্কা বাইডেনের, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত ৪ সংস্থার ওপর নিষেধাজ্ঞা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেওয়ার আগে পাকিস্তানকে জোর ধাক্কা দিলেন জো বাইডেন। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দফতরের পক্ষ থেকে পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির সঙ্গে জড়িত চারটি সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই চার সংস্থার মধ্যে রয়েছে পাকিস্তান  ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স। যারা দেশটির ক্ষেপণাস্ত্র তৈরি সংক্রান্ত কর্মসূচির সার্বিক দায়িত্বে রয়েছে। মার্কিন বিদেশ দফতরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বিশ্বে শান্তির পথে প্রতিবন্ধকতা তৈরি করে এমন কোনও কর্মকাণ্ডকে সহ্য করা হবে না। বিশ্বে অশান্তির বাতাবরণ রুখতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কূটনীতিবিদরা মনে করছেন, নতুন করে নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন শাহবাজ শরিফদের স্পষ্ট বার্তা দিয়েছে, পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির অগ্রগতি রুখতে বদ্ধপরিকর তারা।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আগে সুমধুর থাকলেও গত কয়েক বছরে তাতে ফাটল ধরেছে। বিশেষ করে মার্কিন মুলুক থেকে পাওয়া সামরিক সাহায্য জঙ্গি সংগঠনগুলির পিছনে ব্যয় করার যে নীতি নিয়েছে পাক সরকার, তা মোটেও পছন্দ করছেন না মার্কিন শাসকরা। শুধু তাই নয়, চিন ও ইরানের মতো দুই কট্টর আমেরিকা বিরোধী দেশের সঙ্গে ইসলামাবাদের দহরম-মহরমেও চটেছে ওয়াশিংটন। তাই গত কয়েক বছরে পাকিস্তানকে সামরিক ও অন্যান্য সাহায্যের পরিমাণ কমিয়ে দেওয়ার পাশাপাশি দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচিকে বার বার বাধা দিয়ে চলছে। জো বাইডেন ক্ষমতায় আসার পরে ২০২১ সালের নভেম্বর মাসে পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির ওপরে নিষেধাজ্ঞা জারির প্রক্রিয়া শুরু হয়। চলতি বছরের সেপ্টেম্বরে শেষ বারের মতো নিষেধাজ্ঞা জারি করেছিল। সেবার একটি পাকিস্তানি সংস্থা ও বেশ কয়েকটি চিনা সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

বুধবার পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে সাহায্য করার অপরাধে চারটি সংস্থার ওপরে নতুন করে নিষেধাজ্ঞা জারির কথা জানিয়েছে মার্কিন বিদেশ দফতর। ওই চারটি সংস্থা হল পাকিস্তান ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স, অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল, আখতার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড ও রকসাইড এন্টারপ্রাইজ। এই চার সংস্থার মধ্যে রকসাইড এন্টারপ্রাইজ পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ করে চলছে। মার্কিন বিদেশ দফতরের বক্তব্য, চার সংস্থাই এক গণ ধ্বংসযজ্ঞের অন্যতম হোতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিশ্ব শান্তির জন্য এদের রাশ টানা প্রয়োজন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00