Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মার্কিন নির্বাচনে ফের বাজিমাত ফিলিস্তিনি বংশোদ্ভুত রাশিদা তায়েবের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে জয়ী হলেন দেশটির আইনসভার একমাত্র ফিলিস্তিনি–মার্কিন সদস্য রাশিদা তায়েব। তবে এবার প্রথমবার নয়, টানা চতুর্থবারের মতো জয়ী হলেন তিনি। মিশিগান অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে জিতেছেন রাশিদা। জেতার মধ্য দিয়ে দেশটিতে ফিলিস্তিনিদের জয় হল বলাই যায়।

রাশিদা যে ডিসট্রিক্ট থেকে জিতেছেন, সেখানে বড়সংখ্যক আরব–মার্কিন জনগোষ্ঠীর বসবাস। ১ বছরের বেসি সময় ধরে গাজায় আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ইজরায়েলি সেনাবাহিনীর বর্বর হামলা থাকে রেহাই পাচ্ছে না ছোট্ট দুধের শিশুরাও। এদিকে ইজরায়েলের চলমান যুদ্ধের ঘোর বিরোধীতা করেছেন রাশিদা। তাঁর কথায় গাজায় গণহত্যা চালাচ্ছে ইজরায়েল। বেসামরিক মানুষজনদের হত্যা করে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইজরায়েল।

এই নিয়ে রাশিদাকে কম সমালোচনার মুখে পড়তে হয় নি। তাঁর বিভিন্ন সময়ে করা মন্তব্যে তাঁর প্রতিনিধি পরিষদের অনেক সহকর্মীই ক্ষুব্ধ হন। গত বছর রিপাবলিকান–নিয়ন্ত্রিত এ পরিষদ ইজরায়েল–হামাস যুদ্ধ নিয়ে রাশিদার মন্তব্যের নিন্দা জানিয়ে ভোট দিয়েছিল। এই নিয়ে রাশিদা জানিয়েছিলেন, তাঁর সমালোচনা ছিল ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বের বিরুদ্ধে। তিনি কোনভাবেই ইজরায়েলি আগ্রাসন নিয়ে চুপ থাকবেন না। প্রতিবাদ তিনি করবেনই।

আরও পড়ুন : জয় হাসিল হতেই বিজয় উ‍ৎসবে মেতে উঠেছেন ট্রাম্প সমর্থকরা

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00