Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৯/১১-র ধাঁচে রাশিয়ার কাজানে ড্রোন হামলা ইউক্রেনের, বন্ধ বিমানবন্দর

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: রুশ পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধানকে খুনের পরে এবার ৯/১১-র ধাঁচে রাশিয়ার কাজান শহরে ড্রোন হামলা চালাল ইউক্রেন। শনিবার সকালে একের পর এক ড্রোন আছড়ে পড়েছে কাজান শহরের সুউচ্চ বহুতলগুলিতে। আর তাতেই ভয়াবহ আগুন ধরে গিয়েছে একাধিক ভবনে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। মুহুর্মুহু ড্রোন হামলার পরেই নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে কাজান বিমানবন্দর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমান ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে।

চলতি বছরেই কাজান শহরে বসেছিল ব্রিকস সম্মেলন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডন্ট শি চিনফিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরা ওই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। এদিন সকালেই ওই শহরের সুউচ্চ অট্টালিকাকে লক্ষ্য করে একের পর এক ড্রোন আছড়ে পড়ে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও’তে দেখা গিয়েছে, চারিদিক থেকে ঝাঁকে-ঝাঁকে ছুটে আসা বিশালাকায় ড্রোনগুলি সরাসরি বহুতলগুলিতে গিয়ে ধাক্কা মেরে ধ্বংস হয়ে যাচ্ছে। ধাক্কার সঙ্গে সঙ্গেই বহুতলগুলিতে দাউ-দাউ করে জ্বলছে আগুন। প্রাণ বাঁচাতে পাগলের মতো বহুতলগুলিতে থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হচ্ছেন বাসিন্দারা। অনেকে প্রাণভয়ে নিরাপদ দুরত্বে ছুটছেন। ড্রোন হামলায় হতাহতের কোনও খবর না পাওয়া গেলে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) এক পোস্টে ওই ড্রোন হামলার কথা স্বীকার করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের একটি ড্রোনকে মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে। কাজানের মেয়রের দফতরের তরফে জানানো হয়েছে, ড্রোন হামলায় যে বহুতলগুলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। বহুতলের ভিতরে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে উদ্ধারের চেষ্টা চলছে।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00