রাজার দেশে প্রথম মহিলা অর্থমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেন র‍্যাচেল রিভস

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের ইতিহাসে প্রথম কোন নারী অর্থমন্ত্রী হিসেবে ক্ষমতায় এসেছে। শুক্রবার(৫ জুলাই)ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। এরপরে পরেই ঘোষণা করেন বিভিন্ন পদে মন্ত্রীদের নাম। নতুন অর্থমন্ত্রীর হিসেবে ক্ষমতায় এসেছেন র‍্যাচেল রিভস।

তাকেই ব্রিটেনের চ্যান্সেলর অব দ্য এক্সচেকার (রাজকোষের চ্যান্সেলর) বা অর্থমন্ত্রী করা হয়েছে। তবে ব্রিটেনের ইতিহাস খুললে দেখা যাবে প্রথমবারের মত কোন নারী অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে। র‍্যাচেল রিভস এর বয়স ৪৫ বছর। তাঁর জন্ম মার্গারেট থ্যাচারের প্রধানমন্ত্রী হওয়ার কয়েক মাস আগে ১৯৭৯ সালে দক্ষিণ-পূর্ব লন্ডনে। তার বাবা-মা উভয়েই শিক্ষক ছিলেন।ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ভীষণ ঝোঁক ছিল তাঁর। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। 

তিনি ২০০০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাঙ্কের (ব্যাংক অব ইংল্যান্ড) দায়িত্বে ছিলেন। নির্বাচিত হওয়ার পর তিনি জানান, অর্থনৈতিক উন্নয়নের পথ হল স্থিতিশীলতা, বিনিয়োগ এবং সংস্কার। তিনি ব্রিটেনের পাবলিক সার্ভিসের পুনর্নির্মাণ করতে অর্থায়নের বিষয়টিতে নজর জোর দেবেন।  

উল্লেখ্য, এছাড়াও ব্রিটেনের নতুন সরকারে উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন অ্যাঞ্জেলা রায়নার। পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন কৃষ্ণাঙ্গ ডেভিড ল্যামি। আর দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন ইভেত্তে কুপার। 

কীভাবে থামবে যুদ্ধ? রাশিয়া- ইউক্রেন সংঘাত নিয়ে বড় মন্তব্য ব্রিটেন প্রধানমন্ত্রীর

সুনককে কুর্সি থেকে উচ্ছেদের নায়ক কিয়ের স্টারমার সম্পর্কে অজানা তথ্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]