তুরস্কের রাজধানী আঙ্কারায় আত্মঘাতী জঙ্গি হামলা, অসংখ্য হতাহত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের রাজধানী আঙ্কারা। আজ বুধবার (২৩ অক্টোবর) আঙ্কারায় মহাকাশ সংস্থার কার্যালয়ের সামনে ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বহু মানুষ প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিক খবরে জানা গিয়েছে। যদিও আহত ও নিহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। তুরস্কের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী জানিয়েছেন, ‘মহাকাশ ও প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম তৈরির সংস্থা তুসাসের কার্যালয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। বিস্ফোরণের পাশাপাশি গুলির শব্দও পাওয়া গিয়েছে। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও সেনা সদস্যরা। সম্ভবত আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা।’

ফরাসি সংবাদমাধ্যম ‘ফ্রান্স ২৪’ জানিয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ৪০ কিলোমিটার উত্তরের ছোট্ট শহর কাহরামনকাজানে স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ মহাকাশ ও প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার সদর দফতরে হানা দেয় জঙ্গিরা। ভয়াবহ বিস্ফোরণ এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিস্ফোরণের বিকট শব্দের পাশাপাশি গুলি চলারও শব্দ শোনা গিয়েছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে হামলা চলার সময়ের একাধিক ছবি ভাইরাল হয়েছে। ওই ভাইরাল হওয়া ছবিতে, আর্ত চি‍ৎকার করতে করতে সাধারণ মানুষকে ছুটে পালাতে দেখা গিয়েছে।’

চলতি সপ্তাহেই তুরস্কের ইস্তাম্বুলে প্রতিরক্ষা সংক্রান্ত এক মেলা বসেছিল। ওই মেলায় দেশটির একাধিক প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থা তাদের পণ্য প্রদর্শিত করেছিল। ইউক্রেনের উচ্চ পদস্থ প্রশাসনিক আধিকারিকরাও ওই মেলায় এসেছিলেন। মনে করা হচ্ছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ড্রোন-সহ একাধিক যুদ্ধাস্ত্র কেনার জন্যই মেলায় হাজির হয়েছিলেন ছিলেন তাঁরা। আর ওই মেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জঙ্গি হামলার ঘটনা যথেষ্টই অর্থবহ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনও সন্ত্রাসী সংগঠন এদিনের হামলার দায় স্বীকার করেনি।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]