Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে প্রাণহানি সাড়ে ১৯ হাজার ছাড়াল

তার মধ্যে শুধু তুরস্কেই প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৫৪৬ জন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুমিছিলের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা সাড়ে ১৯ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। তার মধ্যে শুধু তুরস্কেই প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৫৪৬ জন আর সিরিয়ায় মারা গিয়েছেন তিন হাজার ২৩০ জন। যেভাবে ধ্বংসস্তুপের ভিতর থেকে একের পর এক নিথর মৃতদেহ উদ্ধার হচ্ছে তাতে  মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়াতে পারে বলে অনুমান উদ্ধারকারীদের। উদ্ধারকার্যে ঢিলেমির কারণেই বহু মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে প্রাণ হারাচ্ছেন বলে অভিযোগ স্থানীয বাসিন্দাদের। উদ্ধারকার্যের শ্লথগতির কথা মেনে নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ানও।

গত সোমবার ভোরে ভয়বাহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণাঞ্চল ও লাগোয়া সিরিয়া সীমান্ত। চোখের পলকেই মাটিতে মিশে যায় কয়েক হাজার ঘরবাড়ি। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যান কয়েক হাজার মানুষ। কিন্তু সঠিক সময়ে উদ্ধারকার্য শুরু না করায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েই প্রাণ হারান অসংখ্য মানুষ। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে লাশের স্তুপ। ইতিমধ্যেই উদ্ধারকার্য চালাতে তুরস্কে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের উদ্ধারকারীরা।

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের পাশে যখন একাধিক দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেখানে মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা কার্যত অসহায়ভাবে জীবনযাপন করছেন। ভূমিকম্পের ৭২ ঘন্টা বাদে ত্রাণ সামগ্রী নিয়ে জাতিসঙ্ঘের ছয়টি ট্রাক সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে পৌঁছেছে। কিন্তু জাতিসঙ্ঘের পাঠানো ত্রাণ সামগ্রী নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সমাজকর্মীরা। তাঁদের অভিযোগ, লোক দেখানো ত্রাণ পাঠিয়েছে জাতিসঙ্ঘ। ছয়টি ট্রাকে যে ত্রাণ পাঠানো হয়েছে তা অনায়াসেই একটি ট্রাকে পাঠানো যেত। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহেই তুরস্ক ও সিরিয়া সফরে যাচ্ছেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00