Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাইতির অভিবাসীদের তাড়াতে চান ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সামনেই প্রেসিডেন্ট নির্বাচন।হাতে আর কিছু সময় মাত্র। ইতিমধ্যেই প্রচার পর্ব শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। কমলা হ্যারিস গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় মধ্যপন্থী ভোটারদের লক্ষ্য করে প্রচার চালাতে ব্যস্ত। গত শুক্রবার ১৩(সেপ্টেম্বর)এক সাক্ষাৎকারে কমলা জনিয়েছিলেন, তিনি হলেন দেশটির একজন আগ্নেয়াস্ত্রের মালিক। অবশ্যই তিনি যুক্তিসংগত বন্দুক সুরক্ষা আইন বজায় রেখে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বন্দুকের অধিকার দিতে চান।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প শুক্রবার লস অ্যাঞ্জেলেস থেকে অভিবাসনবিরোধী কড়া মন্তব্য করেছেন। স্থানীয় সময় গত শুক্রবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট হলে সবার আগে অভিবাসীদের তাড়াবেন। তিনি জানান, ‘আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী নির্বাসন হতে চলেছে এবং স্প্রিংফিল্ড ও অরোরা থেকে এই কার্যক্রম শুরু করব।’

যদিও এর আগে ট্রাম্প হাইতির অভিবাসীদের নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন ট্রাম্প।ট্রাম্প জানিয়েছেন, ওহাইও থেকে তিনি ব্যাপক হারে অভিবাসী তাড়িয়ে দেবেন। ট্রাম্পের কথায়, সীমান্ত পেরিয়ে যেসব মানুষ ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরে এসেছেন, তাঁরা বিড়াল ধরে খাচ্ছেন।

যদিও মার্কিন সংবাদমাধ্যম আয়োজিত বিতর্কের সঞ্চালক ডেভিড মুইর পাল্টা ট্রাম্পকে জানান, ট্রাম্পের এই অভিযোগকে, স্প্রিংফিল্ড শহরের মেয়র নাকচ করে দিয়েছেন।

প্রশান্ত মহাসাগরীয় উপকূলে নিজের গলফ কোর্স থেকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, তিনি ওই সব অভিবাসীকে ভেনিজুয়েলায় ফেরত পাঠাবেন। স্প্রিংফিল্ড শহরের জনসংখ্যা ৫৮ হাজার। গত কয়েক বছরে কয়েক হাজার হাইতির অভিবাসী এই শহরে স্থানান্তরিত হয়েছেন।

অন্যদিকে কমলা হ্যারিস ট্রাম্পের উদ্দেশ্যে জানান, অধিকাংশ মার্কিন এমন নেতা চান, যিনি দেশকে এক সুতায় বেঁধে রাখবেন। এমন কাউকে চান না, যিনি একে অপরের দিকে আঙুল তোলার চেষ্টা করবেন। বিভক্ত করার চেষ্টা করবেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00