Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘূর্ণিঝড় ট্রামির ভয়ঙ্কর তাণ্ডবে ফিলিপাইনসে নিহত কমপক্ষে ২৬

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ডানার আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড় ট্রামির আতঙ্ক। ফিলিপাইনসের  উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ডিভিলাকানে আঘাত হানেআঘাত হেনেছে ঘূর্ণিঝড়  ট্রামি।  ৯৫ কিলোমিটার বেগে বইছে হাওয়া। লন্ডভন্ড অবস্থা গোটা এলাকায়। জানা গিয়েছে, ট্রামির আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লুজন দ্বীপের বিকোল, লিবন এবং লাগুনা অঞ্চল।

প্রশাসনের তরফ থেকে জানান হয়েছে, ঘূর্ণিঝড়ের জেরে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৬ জন। বহু মানুষ আহত হয়েছেন, তাদেরকে উদ্ধার করা হচ্ছে। অন্যদিকে  ভারী বৃষ্টির জেরে লিবনে ঘটেছে ভুমিধস। ঝড়ের কারণে বন্ধ রাখা হয়েছে, স্কুল- কলেজ থেকে শুরু করে বিভিন্ন কর্ম সংস্থান। ইতিমধ্যেই উত্তরাঞ্চলের কিছু এলাকায়  ভারি বৃষ্টি, বন্যা, ভূমিধস এমনকি কোথাও কোথাও জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্ক করেছে ফিলিপিন্সের আবহাওয়া বিভাগ। পাশাপাশি ব্যাহত হয়েছে বিমান পরিষেবা।

 এছাড়াও ঘূর্ণিঝড়ের জেরে টানা দ্বিতীয় দিনের মতো বৈদেশিক মুদ্রা লেনদেন ও মুদ্রা লেনদেন বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।  স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, বন্যা আশঙ্কায় ১ লাখ ৬৩ হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।  বন্যার জেরে  বেশ কয়েকজন আটকে পড়েছে খবর। তাদেরকে জোরকদমে চলেছে উদ্ধারকাজ। একথায় বলা যায়, ট্রামির ভয়ঙ্কর তাণ্ডবে বিধ্বস্ত  ফিলিপাইনস। ব্যাহত হয়েছে জনজীবন।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00