Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সামাজিক মাধ্যমে ভারত বিদ্বেষী পোস্টের দায়ে মালদ্বীপের তিন মন্ত্রী সাসপেন্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে তিন জন মন্ত্রীকে সাসপেন্ড করল মালদ্বীপ সরকার। যে তিন জন মন্ত্রীকে সাসপেন্ড করা হয়েছে, তাঁরা হলেন মারিয়াম সিউনা, মালসা শরিফ ও মাজহুম মজিদ।

মালদ্বীপ সরকারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, যারা সোশ্যাল মিডিয়ায় প্রতিবেশি ভারত সম্পর্কে এই বিরুপ মন্তব্য করেছে, তাঁদের সাসপেন্ড করা হয়েছে। যেভাবে প্রতিবেশি ভারতকে অপমান করা হয়েছে, তার বিরুদ্ধেই বিদেশ মন্ত্রক এই বিবৃতি জারি করে্ছে।

গত সপ্তাহে লাক্ষাদ্বীপকে ভালো পর্যটনকেন্দ্র তৈরির জন্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই মালদ্বীপের কিছু নেতা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরুপ মন্তব্য করে বসে। প্রধানমন্ত্রীকে ভাঁড় বলে কটাক্ষ করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে মালদ্বীপ সরকার। মালদ্বীপ সরকারের তরফে জানানো হয়, সকলেরই মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। কিন্তু এমনভাবে বিদ্বেষমূলক মন্তব্য করা উচিত নয় যাতে ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক খারাপ হয়। ওই মন্ত্রীর মন্তব্যকে মালদ্বীপ সরকার যে কোনওভাবেই সমর্থন করে না, সেই বিষয়টিও পরিষ্কার করে দেওয়া হয়।

ইতিমধ্যে এই বিষয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে কথা বলেছে ভারতীয় হাই কমিশন। বিতর্কের মুখে পড়ে অবমাননাকর মন্তব্য মুখে ফেলা হয়েছে। গত বছর চিন পন্থী সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছিল। শেষপর্যন্ত তা অন্য মাত্রা পেল।

 

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00