Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর খবর পড়তে গিয়ে কেঁদে ফেললেন সংবাদ সঞ্চালিকা

বেলা বাড়তেই ইজরায়েল দাবি করে, তাঁদের আত্মঘাতী হামলায় মারা গিয়েছেন হিজবুল্লাহর প্রধান। এরপরেই একটি বিবৃতিতে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে হিজাবুল্লাহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার সকাল থেকেই লেবাননের মুখ ভার। গতকাল রাতে ইজরায়েলে আত্মঘাতী হামলার কারণে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বেলা বাড়তেই ইজরায়েল দাবি করে, তাঁদের আত্মঘাতী হামলায় মারা গিয়েছেন হিজবুল্লাহর প্রধান। এরপরেই একটি বিবৃতিতে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে হিজাবুল্লাহ। এবার হাসান নাসরুল্লাহর মৃত্যুর সংবাদ পড়তে গিয়ে কেঁদে ফেলেছেন এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের টিভি উপস্থাপক।

আজ শনিবার নাসরুল্লাহর মৃত্যুর সংবাদ পড়ার সময় ওই নারী উপস্থাপক কান্নায় ভেঙে পড়েন। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একটি সংবাদসূত্রের খবর, শনিবার মাঝ রাতে লেবাননের বৈরুতে ইজরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এরপরেই তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করার সংবাদ পড়ার সময় কান্নায় ভেঙে পড়েন ওই নারী সঞ্চালিকা। আসলে হিজবুল্লাহর প্রধানের মৃত্যুর খবর পড়া মাত্রই নিজেকে সামলাতে পারছিলেন না ওই নারী খবর পাঠিকা। তাই ক্যামেরার সামনেই কেঁদে ফেলেন তিনি। কারণ লেবাননের সংবাদমাধ্যম আল-মাইয়িদীন হিজবুল্লাহর মুখপত্র হিসেবে পরিচিত। আর সেই সংবাদ চ্যানেলের সংবাদ পাঠিকাই হিজবুল্লাহর প্রধানের মৃত্যুর খবর পাঠ করতে গিয়ে কেঁদে ফেলেন। 

৬৪ বছর বয়সী সাইয়েদ হাসান নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন। তিনি দীর্ঘ ৩ দশকের বেশি সময় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নেতৃত্ব দিয়ে আসছেন। নাসরুল্লাহ লেবাননের শিয়া ইসলামিস্ট মুভমেন্টেরও নেতা ছিলেন। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00