Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নারীদের পোশাকে ফের ফতোয়া জারি তালিবানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আফগানিস্তানের মহিলাদের ওপর ফের নয়া ফতোয়া জারি তালিবানের। ফের নারীদের পোশাকে নয়া নিষেধাজ্ঞা। নারীদের ছোট, পাতলা, আঁটসাঁট পোশাকগুলি দোকান থেকে সরিয়ে ফেলার নির্দেশ। বামিয়ান প্রদেশের কোনও দোকানে যাতে এ ধরণের পোশাক বিক্রয় বা প্রদর্শন না হয় তা জানিয়ে দিয়েছে তালিবানেরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বামিয়ানের নীতি ও নৈতিকতা বিভাগ সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, প্রদেশের ব্যবসায়ীরা যেন আর নারীদের পাতলা ও আঁটসাঁট পোশাক আমদানি না করেন। কারণ এগুলো ‘শরিয়া ও আফগান সংস্কৃতির’ বিরোধী।

তালেবান প্রশাসনের মতে, আঁটসাঁট, পাতলা ও ছোট পোশাকের ব্যবহার মানে পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করা। তাই জনগণকে এ ধরনের পোশাক ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে কঠোর শাস্তির বিধানও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের অগস্টে ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে নারীদের অধিকার সীমিত করা হয়েছে। নারীশিক্ষাতেও বাধ সেধেছে তালিবান। মেয়েদের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ, পার্ক যাওয়া, জিমে যাওয়া, রাস্তায় পর্দাবিহীন বের হওয়া নিষিদ্ধ। চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন অফিস-আদালতে কর্মরত নারীদের। বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সব বিউটি পার্লার। বিদেশেও পড়তে পারবেনা মেয়েরা।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00