Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলা, নিহত ২৬ সেনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নাইজেরিরায় সন্ত্রাসী হামলা। নিহত হয়েছেন দেশটির ২৬ সেনা। সন্ত্রাসী হামলায় আহতদের উদ্ধারে গিয়ে হামলার মুখে পড়ে সেনাবাহিনীর হেলিকপ্টার। এরপরেই সন্ত্রাসীদের হামলায় বিধ্বস্ত হয় বিমানটি। হেলিকপ্টারে থাকা সেনারা আহত হন বলেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। যদিও তাঁরা এখন কি অবস্থায় রয়েছেন তা স্পষ্ট নয়।  

আন্তর্জাতিক সংবাদসংস্থায় সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, গত রবিবার সন্ধ্যায় জুঙ্গেরু-তেগিনা মহাসড়কে  সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক লড়াইয়ে ২৩ জন সেনা মারা গিয়েছে। এরমধ্যে তিনজন কর্মকর্তাও রয়েছেন। হামলায় তিনজন বেসামরিক মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও আটজন। সন্ত্রাসীগোষ্ঠীও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।  

জানা গিয়েছে,  বিমানবাহিনীর একটি উদ্ধারকারী হেলিকপ্টার উদ্ধার অভিযানে যায়। ওই হেলিকপ্টারটিতে ১১টি মরদেহ এবং ৭ জন আহত সেনা ছিলেন। হেলিকপ্টারটি সন্ত্রাসীদের গুলির ফলে ভূপাতিত হয়। নাইজেরিয়ার বিমানবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, সোমবার সকালে তাদের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরপরই সেখানে উদ্ধার অভিযান চালানো হয়।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00