Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মার্চের শেষে আফগানিস্তানে মেয়েদের জন্য স্কুলের দরজা খুলে দেবে তালিবান

নতুন বছর শুরু হয় ২১ মার্চ থেকে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্চের শেষদিকে আফগানিস্তানে মেয়েদের জন্য সব স্কুলের দরজা খুলে দেবে তালিবান সরকার। সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তালিবানের মুখপাত্র তথা আফগানিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ। বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে তিনি কথা বলছিলেন। উল্লেখ করা যেতে পারে, আফগান ক্যালেন্ডার অনুযায়ী, নতুন বছর শুরু হয় ২১ মার্চ থেকে।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আফগানিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, তালিবান নারী শিক্ষার বিরোধী নয়। তারা চায়, ছেলেদের পাশাপাশি মেয়েরাও আধুনিক শিক্ষার আলোকে আলোকিত হোক। মেয়েদের জন্য স্কুলের দরজা খুলে দেওয়ার পাশাপাশি দূরদূরান্ত থেকে যে সব মেয়ে স্কুল বা কলেজে পড়ার জন্য আসছে, তারা যাতে হস্টেলে থাকতে পারে, সে ব্যাপারেও তালিবান সরকার চিন্তা-ভাবনা করছে।

রয়টার্সের সঙ্গে কথা বলতে গিয়ে, তথ্য-সম্প্রচার মন্ত্রী বলেন, স্কুল-কলেজ-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য পৃথকভাবে বসার ব্যবস্থা থাকবে। কিন্তু সমস্যা হল মেয়েদের জন্য হস্টেল তৈরির জমির অভাব। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় মেয়েদের জন্য হস্টেল তৈরির ক্ষেত্রে বড় সমস্যা দেখা দিয়েছে। পৃথক ক্লাসঘর তৈরির পাশাপাশি প্রয়োজন পৃথক স্কুল, যে স্কুলে শুধুমাত্র মেয়েরাই ভর্তি হতে পারবে।

তালিবানের তরফ থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হলে আফগানবাসী তাদের কথায় কতটা বিশ্বাস করবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তাদের মতে, তালিবান মুখে এক কথা বলে আর কাজের ক্ষেত্রে করে ঠিক উল্টোটা। ফলে, বিশ্বাস করা খুব মুশকিল।   

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00