Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্টেডিয়াম হল পরীক্ষাকেন্দ্র, হাজির ৩০ হাজার, পাকিস্তানে গোওওওল-মাল

নেটপাড়ার বাসিন্দারা বিস্মিত

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  প্রতিবেদন লিখতে বসে অমল পালেকর-উৎপল দত্ত অভিনীত ছবির জনপ্রিয় গোলমাল ছবির কথা মনে করায়। মনে করায় সেই বিখ্যাত গানের কথা — গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়।

এই গৌরচন্দ্রিকার কারণ পাকিস্তানের একটি ঘটনা। যার কেন্দ্র বিন্দুতে একটি স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল পুলিশে ভর্তির পরীক্ষা। পরীক্ষা দিতে হাজির হয়েছিলেন ৩০ হাজার আবেদনপ্রার্থী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য। যা দেখে নেটপাড়া বিস্মিত। প্রত্যেকে বলছে, পাকিস্তানে বেকারত্বের ছবিটা কতটা ভয়ঙ্কর, সেটা এই চিত্র থেকে স্পষ্ট।

আলজাজিরা প্রতিবেদন অনুসারে, ইসলামাবাদ পুলিশে ভর্তির জন্য দেওয়া হয়েছিল বিজ্ঞাপন। মোট শূন্যপদের সংখ্যা ১,১৬৭টি।  আবেদন করেছিলেন ৩০ হাজার জন। এর মধ্যে অর্ধেকের বেশি মহিলা প্রার্থী। তাদের মধ্যে অনেকের রয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। পাশ করে বছরের পর বছর তারা চাকরি না পেয়ে বসে রয়েছেন। পুলিশের শূন্যপদের বিজ্ঞাপন চোখে পড়তেই তারা ভর্তির জন্য আবেদন করেন।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে, মোট জনসংখ্যার ৬০ শতাংশের বয়স ৩০ বছর বা তার কম। পাকিস্তানের অর্থনীতি খুব একটা মজবুত নয়। পরিস্থিতি আরও সঙ্কটজনক করে তুলেছে করোনা। লকডাউনের জেরে অধিকাংশ সংস্থা তাদের ব্যবসা বন্ধ করে দেয়। অনেকে কর্মী ছাঁটাই শুরু করে। ফলে, গলা শুকিয়ে গেলে মানুষ যেমন জলের জন্য অন্ধের মতো ঘুরতে থাকে, তেমনই পাকিস্তানের তরুণ সম্প্রদায় কাজের জন্য অন্ধের মতো ঘুরছে।

আরও পড়ুন জাতিসঙ্ঘে বিদেশমন্ত্রী জয়শঙ্করের ভাষণে বেআব্রু চিন-পাকিস্তান

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00