Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মিলল অনুমতি! অক্টোবর থেকেই বিনা ভিসায় শ্রীলঙ্কা সফর, তালিকায় ৩৫ দেশ

শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রকের উপদেষ্টা হারিন ফার্নান্দোকে জানিয়েছে, শ্রীলঙ্কার মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে, এ দেশে প্রবেশাধিকারের জন্যে ভিসা-মুক্ত প্রক্রিয়াকরণ শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দারুণ খবর! এ বছরের অক্টোবর থেকে ভারত-সহ ৩৫ টি দেশ বিনা ভিসাতেই দ্বীপ দেশ শ্রীলঙ্কায় সফর করতে পারবেন। আর এ দেশে যাওয়ার জন্যে ভিসা লাগবে না নির্দিষ্ট দেশগুলির। বৃহস্পতিবার বিষয়টি একটি সংবাদ সংস্থা জানিয়েছে। ২১ অগস্টে শ্রীলঙ্কার একটি স্থানীয় প্রতিবেদন জানিয়েছে, শ্রীলঙ্কা সরকার ভারত, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ ৩৫ টি দেশের নাগরিকদের জন্যে ১ অক্টোবর থেকে শুরু করে ছয় মাসের জন্য ভিসা-মুক্ত প্রবেশাধিকার অনুমোদন করেছে। শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রকের উপদেষ্টা হারিন ফার্নান্দোকে জানিয়েছে, শ্রীলঙ্কার মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে, এ দেশে প্রবেশাধিকারের জন্যে ভিসা-মুক্ত প্রক্রিয়াকরণ শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে।

এবার থেকে বিনা ভিসাতেই ছয় মাস শ্রীলঙ্কায় থাকতে পারবে নির্দিষ্ট দেশগুলির নাগরিকরা। এই ৩৫ টি দেশের মধ্যে রয়েছে, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলারুশ, বেলজিয়াম, কানাডা, চীন, ডেনমার্ক, ফ্রান্স , জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, ইরান, ইজরায়েল, জাপান, কাজাকস্তান, মালয়েশিয়া, নেপাল, নিউজিল্যান্ড, ওমান, পোল্যান্ড, কাতার, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। গত বছর অক্টোবরে, শ্রীলঙ্কার মন্ত্রিসভা ২০২৪ সালের মার্চ পর্যন্ত একটি পাইলট প্রকল্পের অংশ হিসাবে ভারত, চীন , রাশিয়া, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড ভ্রমণকারীদের জন্য বিনামূল্যে ভিসা অনুমোদন করেছিলেন।

এই প্রসঙ্গে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি বলেছিলেন, ভারতের সঙ্গে তার দেশের সম্পর্ক ভার রাখার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের ‘দেশের কাছে বিদেশ নীতির অন্যতম গুরুত্বপূর্ণ’। ভারত ঐতিহাসিকভাবে শ্রীলঙ্কার অন্তর্মুখী পর্যটনের প্রধান উৎস। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, সেপ্টেম্বরের পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে ৩০,০০০ এরও বেশি ভারতীয় নাগরিক শ্রীলঙ্কায় গিয়েছেন, চীনা পর্যটকদেদ ৮,০০০ বাসিন্দা শ্রীলঙ্কায় সফর করেছিলেন। এর আগে, শ্রীলঙ্কায় অন-অ্যারাইভাল ভিসার জন্য বর্ধিত ফি নিয়ে বিতর্ক উঠেছিল, যা একটি বিদেশী কোম্পানি দ্বারা পরিচালিত হয়েছিল। জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার দর্শনার্থীরা বিনামূল্যে শ্রীলঙ্কায় পর্যটক ভিসা পেয়েছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00