Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চরম খাদ্য সংকটে রাবনের দেশ! সোনার দামে বিকোচ্ছে দুধ, পাউরুটি

শুধু পাউরুটি নয়, আর্থিক মন্দার কারণে মধ্যবিত্তের থালা থেকে উধাও হয়েছে দুধ, মাংসও।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চরম অর্থনৈতিক সংকট, তার জেরে জ্বালানি গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের আকাশ ছোঁয়া দাম, আর তা থেকেই খাদ্য সংকট ভয়ঙ্কর রুপ নিয়েছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায়। পরিস্থিতি এতটাই খারাপ যে, দুধ পাউরুটির মতো সাধারণ জিনিস যে জিনিসগুলিকে বেঁচে থাকার আবশ্যক এবং নিত্য প্রয়োজনীয় জিনিস বলে গণ্য করা হয় সেই সমস্ত জিনিসও বাজারে বিকোচ্ছে সোনার দামে  এর জেরে নিম্নবিত্তদের কথা ছেড়েই দেওয়া হোক, পরিবারের সব সদস্যের মুখে খাবার তুলে দিতে হিমসিম খাচ্ছেন মধ্যবিত্তরাও।

স্থানীয় সূত্রে খবর, শ্রীলঙ্কায় এক প্যাকেট পাউরুটির দাম পৌঁছেছে শ্রীলঙ্কান মুদ্রায় প্রায় ১৫০ টাকায়। অথচ প্রতিদিনকার খাবারের মধ্যে শ্রীলঙ্কায় পাউরুটির চাহিদা সবথেকে বেশী। আর তাই এই দেশের প্রায় প্রতিটি গ্রামে গ্রামে একটি করে বেকারি। কিন্তু আর্থিক মন্দার কারণে এই মুহূর্তে দেশজুড়ে জ্বালানী গ্যাসের ব্যাপক আকাল। আর সেই কারণেই বন্ধ হচ্ছে একের পর এক বেকারি। রিপোর্ট বলছে গত এক মাসে শ্রীলঙ্কায় জ্বালানি গ্যাসের অভাবে এক হাজারেরও বেশী বেকারি বন্ধ হয়ে গিয়েছে। এর জেরে বাজারে দেখা নেই পাউরুটির। ছোটখাটো দোকানগুলি পাউরুটি বিক্রি করাই বন্ধ করে দিয়েছে। বড় দোকানগুলি বিক্রি করছে প্যাকেট প্রতি দেড়শো টাকায়।  

তবে শুধু পাউরুটি নয়, আর্থিক মন্দার কারণে মধ্যবিত্তের থালা থেকে উধাও হয়েছে দুধ, মাংসও। শ্রীলঙ্কার রাজধানী ক্লম্বয় এক প্যাকেট দুধ পেতে সাধারণ মানুষকে সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় বসে থাকতে হচ্ছে। স্বাভাবিকের থেকে প্রায় তিনগুন বেশী দামে বিক্রি হচ্ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিস। দেশটির বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রায় শূন্য এবং চীনসহ বেশ কয়েকটি দেশের কাছে ঋণের ভারে জর্জরিত শ্রীলঙ্কা এখন দেউলিয়া হওয়ার পথে। জানুয়ারিতে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭০ শতাংশ কমে ২.৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে শ্রীলঙ্কা বিদেশ থেকে খাদ্য, ওষুধ ও জ্বালানিসহ একাধিক জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। পরিস্থিতি সামাল দিতে দিন কয়েক আগে এই দেশ তাদের গচ্ছিত সোনাও বিক্রি করতে শুরু করে। 

শ্রীলঙ্কার স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, খাদ্যাভাব এবং অনাহার তেহকে বাঁচতে এবং পরিবারের বাকি সদস্যদের মুখে খাবার তুলে দিতে দিনরাত এক করে পরিশ্রম করছেন শ্রীলঙ্কার সাধারণ মানুষ। একই সঙ্গে তাঁরা দু-তিনটি চাকরি করছে। সকালে অফিসে চাকরি করার পরে বিকেলে কেউ বাজার বিক্রি করছে কেউবা আবার অটো চালাচ্ছে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হচ্ছে না বলে খবর। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00