Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সারমেয়’র মাংস খাওয়া ও বিক্রি বন্ধ করতে চলেছে দক্ষিণ কোরিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইন করে সারমেয়-এর মাংস খাওয়া নিষিদ্ধ করতে চলেছে দক্ষিণ কোরিয়া। শীঘ্রই দেশটির আইন প্রণেতারা এধরণের একটি আইন প্রবর্তন করতে চলেছেন। কুকুরের মাংস বিক্রি ও খাওয়া নিষিদ্ধ করতে চাইছে পূর্ব এশিয়ার দেশটি।    

গত বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি সারমেয়’র মাংস খাওয়া নিষিদ্ধ করার জন্য আইন প্রস্তাব করে। তাতে সমর্থন করে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি। বিল পাশ হওয়ার জন্য যথেষ্ট ভোট মিলেছে বলেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।

দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের পলিসি কমিটির প্রধান পার্ক ডাই-চুল বলেছেন, ‘দক্ষিণ কোরিয়ার প্রায় ১০ মিলিয়ন পরিবার পোষা প্রাণী লালন-পালন করে। আর তাই এখনই সময় সারমেয় খাওয়া বন্ধ করার।’ পার্ক তার দলের প্রধান নীতিনির্ধারক এবং তিনি ‘কিম কিওন-হি’স বিল’ শব্দটি ব্যবহার করেছেন। যা দেশের ফার্স্ট লেডির নামে অভিহিত। দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি তাঁর দেশে সারমেয়’র মাংস খাওয়া বন্ধ করার জন্য প্রচার চালাচ্ছেন।

অবশ্য সারমেয়র মাংস খাওয়া কোরিয়ান উপদ্বীপে একটি শতাব্দী প্রাচীন প্রথা। কিন্তু গত কয়েক বছর ধরে এটি হ্রাস পাচ্ছে।সম্প্রতি দক্ষিণ কোরিয়াজুড়ে খামারের সংখ্যা হ্রাস পেয়েছে। ইতিমধ্যেই সরকারের এই প্রচেষ্টার বিরুদ্ধে সারমেয়-খামারি এবং রেস্তোঁরা মালিকরা বিরোধিতা করে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00