Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সীমান্ত থেকে ফিরছে সেনার একাংশ, যুদ্ধ আবহেই সুখবর দিল রাশিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশ্যম্ভাবী যুদ্ধ! ইউক্রেন নিয়ে রাশিয়া এবং আমেরিকার মধ্যে পারদ যে কতটা চরম পর্যায়ে পৌঁছেছে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই আমেরিকার তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে কোনও মুহূর্তে ইউক্রনের ওপর হামলা চালাতে পারে রাশিয়া। সেই কারণেই ইউক্রেন সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সকালে একটি উপগ্রহ চিত্রেও দেখা গিয়েছে যে গত দুদিনে ইউক্রেন-রাশিয়া সীমান্তে সেনা ঘাঁটিতে চলছে জোর সামরিক তৎপরতা। এরপরেই মনে হয়েছিল সংঘাত হানা আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু তার মধ্যেই খুশির খবর শোনাল রাশিয়া। কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয় যে রাশিয়া সীমান্ত থেকে সেনার একাংশকে সরানো হচ্ছে। খুব শীঘ্রই তাঁরা সীমান্তবর্তী ওই সমস্ত জায়গা থেকে ফিরে আসছেন। 

মঙ্গলবার রাশিয়া বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয়, ইউক্রেন সীমান্তে রাশিয়ার যে বিপুল সেনা মোতায়েন ছিল তাঁদের একাংশকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই তাঁরা ওই অঞ্চলগুলি ছেড়ে দিয়ে বাস এবং ট্রেনে চেপে নিকটবর্তী সেনা ঘাঁটিগুলিতে ফিরে আসবে। তাঁদের ওই এলাকাগুলিতে বিশেষ কাজের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু আপাতত সেই কাজ শেষ হয়েছে। তাই তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে।  

এর আগেই মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ফোন করে রাশিয়া প্রধান ভ্লাদিমির পুতিনকে জনান, রাশিয়া যদি কোনওভাবে ইউক্রেন নিয়ে সংঘাতের পথে হাঁটে তাহলে আমেরিকাও আর চুপ করে বসে থাকবে না। মার্কিন মুলুকও তখন তার প্রতিবেশী দেশগুলির সাহায্যে রাশিয়াকে তার যোগ্য জবাব দেবে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00