Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইরানে হিজাব বিরোধী বিক্ষোভকারীদের দমনের নিন্দায় খামেইনির বোন

চিঠিটি আজ টুইটারে শেয়ার করেছেন বাদরি হোসেইনি খামেনির ছেলে মাহমুদ মোরাদখানি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কুর্দি তরুণী মাহশা আমিনির মৃত্যুর প্রতিবাদে হিজাব বিরোধী আন্দোলনে উত্তাল ইরান। বিক্ষোভ দমাতে চরম দমন-পীড়নের পথ বেছে নিয়েছে ইরান সরকার। আর সেই দমন পীড়নের নিন্দায় এবার সরব হয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেইনির বোন বাদরি হোসেইনি খামেনি। দেশবাসীর উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে ইরানের রেভল্যুশনারি গার্ডের সদস্যদের বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমনের রাস্তা থেকে পিছু হঠার অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে হিজাব বিরোধীদের উপরে অমানসিক দমন নামিয়ে আনায় ইরানকে বয়কট করার আহ্বান জানিয়েছিলেন আয়াতুল্লাহ আলি খামেইনির ভাগ্নি তথা প্রখ্যাত অধিকারকর্মী ফরিদেহ মোরাদখানি। গত ২৩ নভেম্বর অবশ্য তাঁকে গ্রেফতার করা হয়।

বুধবার দেশবাসীর উদ্দেশে লেখা খোলা চিঠিতে মোরাদখানি লিখেছেন, ‘দেশে হিজাব বিরোধী আন্দোলনে সামিল হতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন সেই সন্তান হারানো মায়েদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি মনে করি, বিক্ষোভ দমাতে আমার ভাইয়ের নেওয়া পদক্ষেপ যথাযথ নয়। রেভিলিউশনারি গার্ডের প্রতি আমার আহ্বান, অস্ত্র নামিয়ে রাখুন এবং দ্রুত সাধারণ মানুষের সঙ্গে বিক্ষোভে যোগ দিন।’ চিঠিটি আজ টুইটারে শেয়ার করেছেন বাদরি হোসেইনি খামেনির ছেলে মাহমুদ মোরাদখানি।

গত সেপ্টেম্বরে হিজাব না পরার অপরাধে গ্রেফতার করা হয় মাহশা আমিনি নামে এক ২২ বছরের কুর্দি তরুণীকে। পরে পুলিশ হেফাজতে মৃত্যু হয় তাঁর। ওই ঘটনার পরেই ইরান জুড়ে শুরু হয়েছে হিজাব বিরোধী আন্দোলন। ইতিমধ্যেই বিক্ষোভ দমাতে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান সরকার। ১২ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00