Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকাতির ছক বানচাল করলেন এক শিখ ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: ইদানিংকালে মার্কিন যুক্তরাষ্ট্রের দোকানে চুরি এবং সশস্ত্র ডাকাতির ঘটনা বাড়ছে। যার জেরে দোকান মালিক এবং খুচরা বিক্রেতাদের কাছে উদ্বেগের একটি গুরুতর কারণ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায়(Social Media) বেশ কিছু ভিডিও(Video) প্রকাশিত হতেই দেখা যাচ্ছে গ্রাহক, কর্মী এবং দোকান মালিকরা এই ধরনের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। তবে এবার ছক ঘুরল।

একজন চোর ক্যালিফোর্নিয়ার ৭-ইলেভেন স্টোরে আক্রমণ করেছিল। সেই সময় একজন শিখ ব্যক্তি মালিককে বিষয়গুলি জানান। নিজের হাতে অপরাধীকে শায়েস্তা করলেন তিনি।সম্প্রতি, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে একজন মুখোশধারী ব্যক্তি যতটা সম্ভব পণ্য চুরির চেষ্টা করছেন।

চোরটি দোকানের মালিককে অস্ত্র দিয়ে কয়েকবার হুমকিও দেয়। এমনকি, একজন কর্মচারীকে “ব্যাক আপ”(Back up) করতে বলে। সেই কর্মচারী তার অস্ত্র দিয়ে ডাকাতকে ধরে ফেলে। তৎক্ষণাৎ, ওই শিখ ব্যক্তি চোরকে ঝাড়ু দিয়ে একাধিকবার মারধর করে। অনেকেই সেই ব্যক্তির সাহসিকতার প্রশংসা করেছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00