Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হামলায় রুশ নাগরিকের মৃত্যু সন্দেহে মিশরে হাঙরকে পিটিয়ে হত্যা

এক হাঙরকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল একদল সাঁতারুর বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বৃহস্পতিবার মিশরের লোহিত সাগরের রিসর্ট শহর হুরগাদা উপকূলে হাঙরের হানায় এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর এবার এক হাঙরকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল একদল সাঁতারুর বিরুদ্ধে। ওই হাঙর রুশ যুবকের উপর হামলা করেছিল, এই সন্দেহে প্রাণীটিকে মেরে ফেলা হয়।

২৩ বছর বয়সী রুশ পর্যটক ভ্লাদিমির পপভ বৃহস্পতিবার হুরগাদা শহরে মিশরের লোহিত সাগরের একটি রিসর্টে সাঁতার কাটার সময় হাঙরের হামলার শিকার হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, যুবকটিকে হাঙর আক্রমণ করার পর বাঁচার জন্য প্রাণপণ সংগ্রাম করছে। যন্ত্রণায় যুবকটিকে চিৎকার করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাঙরটি ওই পর্যটককে নিয়ে প্রায় দু ঘন্টা ধরে খেলা করে।

সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিশরের স্থানীয় সাঁতারুরা পরে নৌকা চেপে জালের সাহায্যে একটি হাঙরকে বন্দী করেন। রুশ পর্যটককে হাঙরটি খুন করেছে এই সন্দেহে প্রাণীটিকে পিটিয়ে মেরে ফেলেন তাঁরা। অন্যদিকে মিশরের পরিবেশ মন্ত্রকের তরফে আগেই জানানো হয়েছিল, ঘাতক হাঙরটিকে আটক করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেটি কেন এমন হামলা করল তা জানার জন্য পরীক্ষা নীরিক্ষা করার জন্য প্রাণীটিকে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছিল পরিবেশ মন্ত্রকের তরফে। নতুন করে হাঙরকে খুন করার পরে আসল ঘাতক হাঙর কোনটি তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00