Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘুষ নিয়ে বাংলাদেশিদের ভিসা, সৌদিতে গ্রেফতার ঢাকা দূতাবাসের প্রাক্তন দুই কূটনীতিবিদ

সৌদি দূতাবাসের প্রাক্তন দুই আধিকারিককে গ্রেফতার করেছে সৌদির দুর্নীতি দমন সংস্থার (নাজাহা) আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে বাংলাদেশিদের ভিসা দেওয়ার অভিযোগে ঢাকায় সৌদি দূতাবাসের প্রাক্তন দুই আধিকারিককে গ্রেফতার করেছে সৌদির দুর্নীতি দমন সংস্থার (নাজাহা) আধিকারিকরা। ওই দুই আধিকারিক হলেন বাংলাদেশে দায়িত্ব পালন করা প্রাক্তন উপরাষ্ট্রদূত আবদুল্লাহ ফালাহ মুদাহি আল-শামারি এবং কনস্যুলার বিভাগের উপপ্রধান খালেদ নাসের আয়েদ আল-কাহতানি। জেরায় দুজনেই ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছেন।

আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, ‘গত কয়েক বছর ধরে দেশটিতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বৃদ্ধি নিয়ে তদন্ত শুরু করে সৌদির দুর্নিতি দমন সংস্থা নাজহা। তদন্তে উঠে আসে বাংলাদেশি শ্রমিকদের টাকার বিনিময়ে ভিসা পাইয়ে দেওয়া হয়েছে। অবৈধভাবে ভিসা দিয়ে ৫ কোটি ৪০ লক্ষ সৌদি রিয়াল ঘুষ বাবদ আয় করেছেন ঢাকার সৌদি দূতাবাসের কনস্যুলার বিভাগের প্রাক্তন প্রধান তথা উপরাষ্ট্রদূত আবদুল্লাহ ফালাহ মুদাহি আল-শামারি এবং কনস্যুলার বিভাগের উপপ্রধান খালেদ নাসের আয়েদ আল-কাহতানি। এর পরেই দুজনকে গ্রেফতার করা হয়।

জেরার মুখে প্রাক্তন দুই কূটনীতিবিদ জানিয়েছেন, বাংলাদেশিদের ভিসা দিয়ে পাওয়া ঘুষ সৌদি আরব এবং বিভিন্ন দেশে বিনিয়োগ করেছেন। দুই প্রাক্তন কূটনীতিবিদের পাশাপাশি ছয় বাংলাদেশি শ্রমিককেও গ্রেফতার করা হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00