Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাল ইউক্রেনের স্বাধীনতা দিবস, বড় হামলার ছক রাশিয়ার

অবিলম্বে নাগরিকদের কিয়েভ ছাড়ার পরামর্শ আমেরিকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বুধবার ইউক্রেনের স্বাধীনতা দিবস। ৩১ বছর আগে এই দিন রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে জন্ম নেয় স্বাধীন ইউক্রেন। স্বাধীনতা দিবসের দিন রাশিয়া সেখানে বড় ধরনের হামলার পরিকল্পনা নিয়েছে। মার্কিন গোয়েন্দা দফতর রাশিয়ার এই পরিকল্পনা খবর পেয়েছে। গোয়েন্দা দফতরের প্রাপ্ত রিপোর্টের ওপর ভিত্তি করে মার্কিন বিদেশ দফতর ইউক্রেনে বসবাসরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশে ফেরার পরামর্শ দিয়েছে। দফতর জানিয়েছে, হামলার টার্গেট সরকারি দফতর, বেসমারিক এলাকা।

মার্কিন বিদেশ দফতর থেকে জারি বিবৃতিতে বলা হয়েছে –সাইরেনের শব্দ শুনতে পেলে যেন অবিলম্বে নিরাপদস্থানে আশ্রয় নিতে হবে। বাড়িতে বা আবাসনে যারা থাকেন, তাদের বলা হচ্ছে সাইরেনের শব্দ কানে এলে তারা যেন সেই বাড়ি বা আবাসনের একেবারে নীচে চলে যান। বাড়ি বা আবাসনের দরজা বা জানালা বন্ধ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, কেউ যেন জানালার কাছে বসে না থাকেন।

সোমবার রুশ যুদ্ধবিমান কয়েকটি অসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালালে বেশ কয়েকজনের মৃত্যু হয়। আমেরিকা এই হামলার নিন্দা করেছে। মার্কিন বিদেশ দফতর বিবৃতি জারি করে জানিয়েছে, এই হামলা কোনওভাবেই সমর্থন করা যায় না। ইউক্রেনও যদি এই কাজ করে তাহলেও তারা তা সমর্থন করবে না। হামলার কারণ হিসেবে উঠে এসেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখ্য পরামর্শদাতা দারিয়া দুগিনার গাড়ি বোমায় মৃত্যু। মস্কোর দাবি, এই হামলার পিছনে রয়েছে ইউক্রেনের সিক্রেট সার্ভিস। মার্কিন গোয়েন্দা দফতর জানিয়েছে, ওই ঘটনার বদলা নিতে রাশিয়া ইচ্ছাকৃতভাবেই ইউক্রেনের স্বাধীনতা দিবসকে বেছে নিয়েছে।

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

চার বছরের মেয়েকে গলা টিপে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

0:00