Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Ukraine:  পরিস্থিতির জন্য দায়ী আমেরিকা ও তাদের দোসর, দাবি পুতিনের

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন পরিস্থিতির জন্য আমেরিকা এবং তাদের মিত্রদেশগুলিকে কাঠগড়ায় তুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৈঠক করেন। বৈঠক চলে টানা পাঁচঘণ্টা।বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন ম্যাক্রোঁকে বলেছেন, উদ্ভূত পরিস্থিতির জন্য কোনোভাবেই রাশিয়াকে দায়ী করা যাবে না।বিবিসির প্রতিবেদন অনুযায়ী পুতিন সমঝোতায় রাজি আছেন। তবে সমঝোতার জন্য মস্কোর তরফ থেকে কোনও শর্ত আরোপ করা হবে কি না, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর যে সময় বৈঠক করেন, সেই একই সময়ে বৈঠক করছিলেন জো বাইডেন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। বৈঠকের পর প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং ভ্লাদিমির পুতিন যৌথ সাংবাদিক সম্মেলন করেন।

যৌথ সাংবাদিক সম্মেলনে পুতিন বলে, বহু বিষয়ে তাদের মধ্য আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে সম্ভাব্য পদক্ষেপ নিয়েও। উত্তেজনা প্রশমনে রাশিয়া কীভাবে অগ্রসর হতে চায়, তা নিয়ে উভয়ের মধ্যে কথা হয়। মস্কো ঐকান্তিকভাবে চাইছে, পরিস্থিতি স্বাভাবিক হোক। সে উদ্দেশ্যে যে কোনও পদক্ষেপকে মস্কো স্বাগত জানাবে।

উল্লেখ করা যেতে পারে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানিয়েছিলেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনে তিনি নিজে উদ্যোগী হবেন। প্রয়োজন পড়লে দুটি দেশ সফর করবেন। কথা বলবেন, দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে। এখন দেখার, রাশিয়ার এই সিদ্ধান্তে আন্তর্জাতিকমহল কোনও সাড়া দেয় কি না।

আরও পড়ুন ইউক্রেনে হামলা হলে রাশিয়ার পাইপলাইন বন্ধের হুঁশিয়ারি আমেরিকার, সমর্থন ব্রিটেনের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00