Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লাগাতার মিথ্যা খবর প্রচার, ‘BBC’’র একাধিক সাংবাদিকের উপরে নিষেধাজ্ঞা রাশিয়ার

‘বিবিসি’র ডিরেক্টর জেনারেল টিম ডেভি ছাড়া তিন সাংবাদিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে (Ukraine) রাশিয়ার (Russia) সামরিক অভিযান শুরুর পর থেকেই লাগাতার মিথ্যা খবর প্রচারের অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র (BBC) বিরুদ্ধে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) স্বাস্থ্য ও রুশ সেনাদের (Russian Army) হত্যালীলা সহ একাধিক ভুয়ো খবর প্রচারের অভিযোগ উঠেছে ব্রিটেন সরকারের মুখপত্র সংবাদমাদ্যমটির বিরুদ্ধে। শেষ পর্যন্ত সেই কৃতকর্মের জন্য ব্রিটিশ সংবাদমাধ্যমটির বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটল রুশ বিদেশ মন্ত্রক (Russia Foreign ministry)। রাশিয়ার ভাবমূর্তি কলুষিত করার দায়ে গত কয়েক দশক ধরে বিশ্বাসযোগ্যহীন হয়ে ওঠা সংবাদমাধ্যমটির প্রধান সহ বেশ কয়েকজন সাংবাদিককে বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রুশ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে লাগাতার মিথ্যা ও পক্ষপাতমূলক খবর প্রচার করে চলেছে ‘বিবিসি’। মিথ্যা খবর প্রচার করে গোটা বিশ্বে রাশিয়ার ভাবমূর্তি কলঙ্কিত করার ষড়যন্ত্র চালাচ্ছে। আর এই অনৈতিক কাজের জন্য সংস্থার ডিরেক্টর জেনারেল (Director General) টিম ডেভি (Tim Devy), তিন সাংবাদিক ক্লাইভ মারি (Clive Marry), ওরলা গুয়েরিন (Orla Guyerin) ও নিক বেকের (Nick Beck) উপরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বিবিসির নিষিদ্ধ তিন সাংবাদিকই কার্যত ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে মিথ্যা প্রতিবেদন তৈরি করার অভিযোগে বিদ্ধ। 

‘বিবিসি’র পাশাপাশি ‘স্কাই টিভি’, ‘টাইমস’, ‘গার্ডিয়ান’ ‘চ্যানেল ফোর’ সহ আরও বেশ কয়েকটি বিশ্বাসযোগ্যহীন সংবাদমাধ্যমের একাধিক সাংবাদিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রুশ বিদেশ মন্ত্রক। মঙ্গলবার মোট ২৯ জন ব্রিটিশ সাংবাদিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00