Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্রীলঙ্কার অন্তর্বর্তী রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে, প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন প্রেমদাসা

সূত্রের খবর, ইতিমধ্যেই ইস্তফাপত্রে স্বাক্ষর করেছেন পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: ইস্তফাপত্রে স্বাক্ষর করেছেন ‘পলাতক’ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksha)। আগামিকাল বুধবার ওই ইস্তফাপত্র সংসদের অধ্যক্ষ মাহিন্দা আবেবর্ধনের (Mahinda Abeywardhena) কাছে পাঠাবেন তিনি। আর গোতাবায়ার পদত্যাগের পরেই অন্তর্বর্তী রাষ্ট্রপতির (Interim President) দায়িত্ব সামলাবেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমিংহে (Prime Minister Ranil Wickremsinghe)। মঙ্গলবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে এ খবর জানানো হয়েছে।

এদিকে, আগামী ২০ জুলাই দেশে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তাতে লড়ার কথা ঘোষণা করেছেন বিরোধী দলনেতা তথা সামাজি জানা বালাবউইগেয়ায়ার (এসজেবি) সুপ্রিমো সাজিথ প্রেমাদাসা (Sajith Premdasa)। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’কে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেছেন, ‘দল এবং জোটসঙ্গী দলের নেতৃত্বের পরামর্শ মেনেই আগামী ২০ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছি।’ ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনে গোতাবায়া রাজাপক্ষের (Gotabaya Rajapaksha) কাছে হেরে গিয়েছিলেন প্রেমদাসা (Sajith Premdasa)। কিন্তু গত কয়েক মাস ধরে দেশের রাজনৈতিক পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। সাধারণ মানুষের কাছে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠেছেন বিরোধী দলনেতা।

অন্যদিকে, গতকাল সোমবার গভীর রাতে প্রেসিডেন্ট ভবন টেম্পল ট্রিতে অবস্থানরত বিক্ষোভকারীরা নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই গোষ্ঠীর সংঘর্ষে এক মহিলা সহ অন্তত ১০ জন গুরুতর জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00