Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমি শুধু ডেমোক্রেটিকদের নয়, সব মার্কিন নাগরিকদের প্রেসিডেন্ট হতে চাই’, ঘোষণা কমলার

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করলেন কমলা হ্যারিস। বৃহস্পতিবার রাতে শিকাগোতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে তিনি মনোনয়ন গ্রহণ করেন । এরপরেই কমলা স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘শুধু ডেমোক্রেটিকদের নয়, সব মার্কিন নাগরিকদের প্রেসিডেন্ট হব।‘

শিকাগোতে ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কনভেনশনের সমাপ্তি ভাষণে ৫৯ বছর বয়সী কমলা হ্যারিস আরও বলেন, ‘তাঁর এই মনোনয়ন একটি নতুন পথ তৈরি করার সুযোগ। দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তবে তা শুধুমাত্র জনগণদের সদস্য হিসাবে।‘ অন্যদিকে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও সরব হন। কমলা বলেন,’ তিনি আমাদের দেশকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। ট্রাম্পের বছরগুলিতে আমেরিকায় বিশৃঙ্খলা ও বিপর্যয় এনে দিয়েছিল।‘ বলা বাহুল্য,  ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পরাস্ত হয়েছিলেন তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে। কিন্তু ট্রাম্প এবং তাঁর সমর্থকেরা ভোটের ফল মানতে পারেননি। ২০২১ সালের ৬ জানুয়ারি আমেরিকার ক্যাপিটলে  ট্রাম্পের সমর্থকেরা হামলা চালান।  শিকাগোতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে ‘আমেরিকার ক্যাপিটলে’ হামলা নিয়ে মন্তব্য করেন কমলা।

উল্লেখ্য, ২০২৪ সালের বেশিরভাগ সময়ই প্রেসিডেন্ট জো বাইডেনের হয়ে দলীয় নির্বাচনে অংশ নিয়েছেন কমলা হ্যারিস। এবার তাঁকে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন দিল দল। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে কমলার প্রতিপক্ষে রিপাবলিকান পার্টির প্রার্থী ও প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি নির্বাচনে  ট্রাম্পকে পরাজিত করতে পারেন তবে তিনিই হবেন আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ  মহিলা  প্রেসিডেন্ট।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00