Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিলামে ১৫৩ কোটি টাকায় বিক্রি হল সম্রাট নেপোলিয়নের পিস্তল

Share:

নিজস্ব প্রতিনিধি: পরাজয়ের লজ্জা এড়াতে নিজের প্রিয় পিস্তল দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা চালিয়েছিলেন সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। যদিও তাঁর সেই চেষ্টা সফল হয়নি। কিন্তু যে পিস্তল দিয়ে তিনি নিজেরই প্রাণ নেওয়ার চেষ্টা চালিয়েছিলেন গতকাল রবিবার সেই ঐতিহাসিক আগ্নেয়াস্ত্রই নিলামে বিক্রি হয়ে গেল। নেপোলিয়নের পিস্তল বলে কথা। তাই নিলামে ভারতীয় মুদ্রায় ১৫৩ কোটি উঠল দাম।

প্যারিসের ফোতেনব্ল্যু প্রাসাদের পাশেই অবস্থিত নিলামকারী প্রতিষ্ঠান ওসেনার দফতর। ফোতেনব্ল্যু প্রাসাদেই একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন সম্রাট নেপোলিয়ন। কথিত রয়েছে, ১৮১৪ সালে বিদেশি বাহিনীর হাতে পরাজিত হয়েছিলেন ফরাসি সম্রাট।  রাজক্ষমতা ছাড়ার অপমান এড়াতে নিজেকে গুলি করে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন নেপোলিয়ন। তবে বিষয়টি বুঝতে পেরে আগেই পিস্তল থেকে বারুদ সরিয়ে রেখেছিলেন তাঁর এক পরিচারক। পরে নেপোলিয়নকে গ্রেফতার করে নির্বাসনে পাঠানো হয়। ঐতিহাসিক ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হওয়ার পর আবার নির্বাসনে পাঠানো হয় তাঁকে। সেন্ট হেলেনা দ্বীপে সেই নির্বাসনে থাকা অবস্থায় ১৮২১ সালে মৃত্যু হয় ফরাসি সর্বাধিনায়কের।

ক্ষমতায় থাকাকালীন দুটি পিস্তল ব্যবহার করতেন সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। আর ওই পিস্তল দুটি তৈরি করেছিলেন প্যারিসের বন্দুক নির্মাতা সংস্থা লুইস-মারিন গোসে। পিস্তল দুটি বেশ নজরকাড়া। সোনা ও রুপার কারুকার্যের পাশাপাশি রয়েছে নেপোলিয়নের ছবিও। নিলামে পিস্তল দুটির সঙ্গে সেগুলোর বাক্স, বারুদ রাখার পাত্র ও পিস্তলে বারুদ ভরার দণ্ডও বিক্রি হয়েছে।

নিলাম প্রতিষ্ঠানকারী সংস্থার আশা ছিল, নেপোলিয়নের পিস্তলের দাম ১ কোটি ৬২ লাখ ডলারে উঠতে পারে। কিন্তু রবিবারের নিলামে  তা বেড়ে ১ লাখ ৮০ হাজার ডলারে দাঁড়ায়। যদিও পিস্তলগুলো যিনি কিনেছেন, তাঁর নাম গোপন রাখা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রক নেপোলিয়নের স্মৃতিবিজড়িত বিভিন্ন সম্পদকে রাষ্ট্রীয় সম্পদ হিসাবে ঘোষণা করেছিল। এমনকি ওই সম্পদ বাইরে নিয়ে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়। ফরাসি সরকার চাইলেই ৩০ মাসের মধ্যে সেগুলো নতুন মালিকের কাছ থেকে কিনে নেওয়ার প্রস্তাব দিতে পারবে। তবে তাঁর ওপর জোরাজুরির করার এখতিয়ার নেই সরকারের।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00