Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জনবসতিহীন নির্জন দ্বীপ থেকে উদ্ধার ষাটোর্ধ্ব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জনবসতিহীন বাহামা দ্বীপ থেকে এক ব্যক্তিকে উদ্ধার করল ইউএস কোস্ট গার্ড । তিনদিন ধরে ওই দ্বীপে আটকে ছিলেন ৬৪ বছর বয়সী ওই ব্যক্তি। শেষঅবধি তাঁকে শুক্রবার উদ্ধার করা হয়।

ফ্লোরিডা, কিউবা, বাহামাসের মাঝে অবস্থিত এই ছোট দ্বীপটি। ইউএস কোস্ট গার্ডেরা কে সালের কাছে অক্ষম পালতোলা জলযানের সামান্য অংশ দেখতে পায়। তাঁর সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য খাবার, জল, রেডিও সরবরাহ করে। ওই ব্যক্তির জলযানটি খারাপ হওয়ার কারণে তিনি ওই জনবসতিহীন দ্বীপে আটকে পড়েছিলেন বলে কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন। কোস্ট গার্ড কাটার পল ক্লার্কের ক্রুকে উদ্ধারের জন্য পাঠানো হয়েছিল। তাঁর স্বাস্থ্যের কথা মাথায় রেখে রয়্যাল বাহামা ডিফেন্স ফোর্সে স্থানান্তর করা হয়।

সম্প্রতি গত মাসে প্রশান্ত মহাসাগরে এক অস্ট্রেলিয়ান নাবিক ও তাঁর সারমেয়কে উদ্ধার করা হয়। দুইমাস তাঁদের উদ্ধার করা হয়। সমুদ্রের দাপটে শ্যাডকের জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। তখন সে প্রশান্ত মহাসাগরে আটকে পড়ে। উদ্ধারের পর নাবিক জানায় যে, তিনি এবং সারমেয় বৃষ্টির জল ও কাঁচা মাছ খেয়ে এতদিন কঠিন লড়াই করে বেঁচেছিলেন।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00